জাতীয়তাজা খবরবিভাগীয় সংবাদময়মনশিং বিভাগশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দ

শেরপুরের নকলায় হুইল চেয়ার ও ছাগল বিতরণ

শেরপুর প্রতিনিধি :
শেরপুরের নকলায় অসহায় প্রতিবন্ধী ও হত দরিদ্রদের মাঝে হুইল চেয়ার ও ছাগল বিতরণ করা হয়েছে।
শুক্রবার (২২ ডিসেম্বর) দুপুরে স্বেচ্ছাসেবী সংগঠন ‘এসো মানবতার পাশে দাঁড়াই’ এর উদ্যোগে সংগঠনটির ২য় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উপজেলার লয়খা খিচা রাণী শিমুল এমদাদিয়া দারুস সুন্নাহ  মাদরাসায় আয়োজিত অনুষ্ঠানে প্রতিবন্ধী ও চলাফেরায় অক্ষম এক ব্যক্তিকে হুইল চেয়ার, চারজন দরিদ্র মহিলাকে অনুদান হিসেবে চারটি ছাগল ও বারমাইশা মারকাজুল উলুম মাদরাসায় অযুখানা নির্মাণ বাবদ ১০ হাজার টাকা প্রদান করা হয়।
সংগঠনটির প্রতিষ্ঠাতা সভাপতি  জাহাঙ্গীর আলম এর সভাপতিত্বে সহ সভাপতি আজিজুল হক এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উরফা ইউনিয়নের চেয়ারম্যান নূরে আলম তালুকদার ভুট্টো।
এসময় অন‍্যান‍্য সংশ্লিষ্ট ব‍্যাক্তিবর্গরা উপস্থিত ছিলেন।

Related Articles

Back to top button