জাতীয়তাজা খবরধর্ম ও শিক্ষাবিভাগীয় সংবাদময়মনশিং বিভাগশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দ

শেরপুরের শ্রীবরদী সরকারি কলেজে নবীন বরণ অনুষ্ঠিত

রমেশ সরকার,  শেরপুর প্রতিনিধি :
শেরপুরের শ্রীবরদী সরকারি কলেজের  ২০২৫-২০২৬ শিক্ষা বর্ষের একাদশ শ্রেণির  শিক্ষার্থীদের নবীন বরণ  অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে  শ্রীবরদী সরকারি  কলেজ মাঠে  আনুষ্ঠানিকভাবে নবাগত শিক্ষার্থীদের বরণ করে নেওয়া হয়েছে।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নবাগত শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন, শেরপুর জেলা বিএনপির সাবেক সভাপতি ও বিএনপির কেন্দ্রীয় কার্য নির্বাহী কমিটির সদস্য শেরপুর-৩ আসনের সাবেক সংসদ সদস্য মাহমুদুল হক রুবেল। উপজেলা ছাত্র দলের সদস্য সচিব রোকনুজ্জামানের সঞ্চালনায়  স্বাগত বক্তব্য রাখেন, শ্রীবরদী সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ফরহাদ আলী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুর রহিম দুলাল ও সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন দুলাল। এসময় উপস্থিত ছিলেন পৌর ছাত্রদলের আহবায়ক শোভন শাহরিয়ার রাফি, পৌর বিএনপির সাবেক সভাপতি ফজলুল হক চৌধুরী অকুল ও সাবেক সাধারণ সম্পাদক আনিসুজ্জামান খোকনসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং কলেজের শিক্ষকমন্ডলীর সদস্য, নবাগত শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

Related Articles

Back to top button