তাজা খবরথানার সংবাদনারায়ানগঞ্জ সদর থানামহানগররাজনীতিশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দ

পাতানো নির্বাচন বাতিলের দাবিতে স্মারকলিপি প্রদান করে ইসলামী আন্দোলন বাংলাদেশ

প্রেসবিজ্ঞপ্তি:
জাতিসত্তা বিরোধী নতুন শিক্ষা কারিকুলাম পরিবর্তন এবং একতরফা পাতানো নির্বাচন বাতিলের দাবিতে আজ ২৬ ডিসেম্বর মঙ্গলবার বেলা ১১ টায় ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলা ও মহানগরের উদ্যোগে ডিসির মাধ্যমে মহামান্য রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি পেশ করা হয়।
ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলার সভাপতি মাওলানা দ্বীন ইসলামের সভাপতিত্বে উপস্থিত ছিলেন নগর সভাপতি মুফতি মাসুম বিল্লাহ।
আরো উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ জেলার সহ-সভাপতি মাও. শফিকুল ইসলাম, নগর সহ—সভাপতি ‍মুহা. নুর হোসেন, জেলা ও নগর সেক্রেটারি যথাক্রমে জাহাঙ্গীর কবির ও সুলতান মাহমুদ, জয়েন্ট সেক্রেটারি হাজী আমান উল্লাহ, নগর অ্যাসিস্টেন্ট জয়েন্ট সেক্রেটারি আলহাজ্ব শেখ হাসান আলী, ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলার সভাপতি ওমর ফারুক, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলার সভাপতি আ. হান্নান প্রমুখ নেতৃবৃন্দ।
 
জেলা সভাপতি মাও. দ্বীন ইসলাম বলেন, এই প্রহসনের পাতানো নির্বাচন জনগণ কখনই মেনে নিবে না। নির্বাচনের নামে একটা নাটক মঞ্চস্থ করতে যাচ্ছে এ সরকার। নির্বাচনে বড় কোন বিরোধী দল নেই। তারা খালি মাঠে গোল দিয়ে ক্ষমতা ছিনিয়ে নিতে চাচ্ছে। আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই অনতিবিলম্বে  ‍সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি করুন। অন্যথায় পরিস্থিতি কঠিন থেকে কঠিনতর হবে।
 
মুফতি মাসুম বিল্লাহ বলেন, আলুভর্তা-ডিমভাজি মার্কা শিক্ষাব্যবস্থা চালু করে সরকার আগামী প্রজন্মকে মুর্খ বানানোর চেষ্টায় লিপ্ত রয়েছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। পাশাপাশি বিশিষ্ট শিক্ষাবিদদের সমন্বয়ে সময়োপযোগী, মানসম্পন্ন শিক্ষাব্যবস্থা প্রণয়নের জোর দাবি জানাচ্ছি।

Related Articles

Back to top button