তাজা খবরথানার সংবাদনারায়ানগঞ্জ সদর থানামহানগররাজনীতিশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দ

সেলিম ওসমানের মতবিনিময় সভায় নারী মেম্বার নাজমার শোডাউন

নিজস্ব প্রতিনিধি: নারায়ণগঞ্জ-৫ (সদরবন্দর) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব একেএম সেলিম ওসমানের মত বিনিময় সভায় বিশাল শোডাউন করে ছে গোগনগর ইউনিয়ন পরিষদের সংরক্ষিত ৪, ৫ ও ৬নং ওয়ার্ডের নারী মেম্বার নাজমা বেগম খোদেজা। রোববার (১২ নভেম্বর) বিকালেসদর থানাধীন গোগনগরের সৈয়দপুর বঙ্গবন্ধু উচ্চ বিদ্যালয় মাঠে ওই মত বিনিময় সভাটি অনুষ্ঠিত হয়।

সভায় নাজমা বেগমের নেতৃত্বে শত শত কর্মী সমর্থক বিশাল মিছিল নিয়ে যোগদান করে। মিছিলটি সৈয়দপুরের বিভিন্ন সড়ক ও পাড়া মহল্লা প্রদক্ষিণ করে। এ সময় মিছিলে থাকা কর্মী সমর্থকরা সেলিম ওসমানের পক্ষে বিভিন্ন শ্লোগান দেন। প্রায় কয়েকশত কর্মী সমর্থকদের শ্লোগানে শ্লোগানে মুখরিত হয়ে ওঠে সৈয়দপুর এলাকা। পরে মিছিলটি সেলিম ওসমানের মতবিনিময় সভায় যোগদান করে।

Related Articles

Back to top button