তাজা খবরথানার সংবাদফতুল্লা থানারাজনীতিশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দ

পলাশ নির্বাচিত হলে ট্রাক চালকদের ভাগ্যের পরিবর্তন হবে- জাফর ইকবাল বাপ্পি 

খবর নারায়ণগঞ্জ. কম:
বাংলাদেশ আন্তঃজিলা ট্রাক চালক ইউনিয়ন রেজি নং বি ১৬৬৫ এর কেন্দ্রীয় কমিটির ত্রিবার্ষিক নির্বাচনে সভাপতি পদপ্রার্থী কাউসার আহমাদ পলাশের ট্রাক প্রতিকের সাফল্য কামনা করে দোয়া মাহফিল ও নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার ২৪ জানুয়ারি দুপুরে দক্ষিণ পানগাওস্থ কার্যালয়ে কেরানীগঞ্জ উপজেলার কোন্ডা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ জাফর ইকবাল বাপ্পি”র উদ্যোগে শ্রমিক নেতা পলাশের ট্রাক প্রতিকের সাফল্য কামনা করে দোয়া মাহফিল ও নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিল শেষে কোন্ডা ইউনিয়ন পরিষদের আওতাধীন সকল ট্রাক ও সম্মানিত ভোটারদের উদ্দেশ্যে কোন্ডা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ জাফর ইকবাল বাপ্পি  বলেন, কাউসার আহমাদ পলাশ আমার বাল্যকালের বন্ধু,আমরা একসাথে ছাত্র রাজনীতি করলেও শ্রমিকদের জন্য ওর খুব দরদ ছিল। যেখানেই শ্রমিকরা নির্যাতনের শিকার হতো সেখানেই ছুটে যেতো, শ্রমিকদের অধিকার রক্ষায় কাজ করতো। আজকে সারা বাংলাদেশের শ্রমজীবী মানুষের কাছে পলাশ আপোষ হীন নেতা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে সক্ষম হয়েছে।পলাশ সোনার চামচ মুখে নিয়ে জন্মগ্রহণ করেছে,পলাশ যদি আন্তঃ জিলা ট্রাক চালক নির্বাচনে সভাপতি নির্বাচিত হয় তাহলে ট্রাক চালক শ্রমিকদের ভাগ্যের পরিবর্তন হবে।ট্রাক চালক ইউনিয়ন গতিশীল হবে।তাই আমি আমার কোন্ডা ইউনিয়ন ও হাসনাবাদ ট্রাক চালক ইউনিয়নের সকল সদস্য ও ভোটারদের ভোট ট্রাক প্রতিকে দেবো এবং সারাদেশের  আন্তঃ জিলা ট্রাক চালক ইউনিয়নের যারা ভোটার রয়েছেন তাদের প্রতি অনুরোধ আগামী ২৭ জানুয়ারির নির্বাচনে সভাপতি পদপ্রার্থী শ্রমিক বান্ধব নেতা কাউসার আহমাদ পলাশকে ট্রাক প্রতিকে ভোট দিয়ে  জয়যুক্ত করবেন।
নির্বাচনী সভায় শ্রমিক নেতা পলাশের ট্রাক প্রতিকের পক্ষে দোয়া ও ভোট প্রার্থনা করে বক্তব্য রাখেন  হাসনাবাদ ট্রাক চালক ইউনিয়নের সভাপতি মোঃ সিরাজুল ইসলাম, কোন্ডা ট্রাক চালক ইউনিয়নের  সভাপতি মোঃ নাসির উদ্দিন, কোন্ডা ইউনিয়ন শ্রমিকলীগের সহসভাপতি মোঃ আরিফুর রহমান আরিফ সহ স্থানীয় ট্রাক চালক সমিতির নেতৃবৃন্দ।
এছাড়াও উপস্থিত ছিলেন জাতীয় শ্রমিকলীগ ফতুল্লা থানা শাখার সভাপতি পিয়াস আহম্মেদ সোহেল,সিনিয়র সহসভাপতি গোলাম কিবরিয়া সাত্তার, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক কবির হোসেন রাজু,কোষাধ্যক্ষ জামাল আহম্মেদ, সদস্য কাজী সালাউদ্দিন, শ্রমিকলীগ নেতা মোঃ জাফর দেওয়ান, বাবর সরকার প্রমুখ।

Related Articles

Back to top button