তাজা খবরথানার সংবাদধর্ম ও শিক্ষাসম্পাদকের পছন্দসিদ্ধিরগঞ্জ থানা

এইচএসসি ও আলিম পরীক্ষায় সফল শিক্ষার্থীদের তাৎক্ষণিক সংবর্ধনা ও মিষ্টি মুখ করালো ইসলামী ছাত্র আন্দোলন

খবর নারায়ণগঞ্জ.কম :
ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ সিদ্ধিরগঞ্জ থানার উদ্যোগে থানা সভাপতি মোঃ খালেদ সাইফুল্লাহ সানভীর এর সভাপতিত্বে এইচএসসি / আলিম পরীক্ষায় উত্তীর্ণ হওয়া শিক্ষার্থীদের মাঝে তাৎক্ষণিক সংবর্ধনা ও মিষ্টি মুখ করানো হয়।
এসময় সভাপতি বলেন, আপনারা জীবনের একটি ধাপে সফলতা অর্জন করেছেন আগামীতেও এর ধারাবাহিকতা বজায় রাখবেন।আপনাদেরকে থানা কমিটির পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা জানাই। সাথে সাথে ইসলাম, দেশ ও মানবতার কল্যাণে ‘তোমার স্বপ্নে সাজুক পৃথিবী ;
পৃথিবী হাসুক তোমার সফলতায়, দক্ষতায় সজ্জিত হোক কল্যাণময়, দুর্নীতিমুক্ত, মাদকমুক্ত একটি শিক্ষিত সমাজ।
এসময় উপস্থিত ছিলেন, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ সিদ্ধিরগঞ্জ থানার সহ-সভাপতি মোঃ আমির হামজা, প্রকাশনা সম্পাদক মোঃ জুয়েল ও কলেজ সম্পাদক মোঃজ আবিদ সহ প্রমুখ।

Related Articles

Back to top button