জাতীয়তাজা খবরবিভাগীয় সংবাদময়মনশিং বিভাগরাজনীতিশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দ

শেরপুরে ৩১ দফা বাস্তবায়নের  লক্ষে আলোচনা সভা ও কর্মী সমাবেশ অনুষ্ঠিত 

শেরপুর  প্রতিনিধি :
বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষে সাম্য ও মানবিক বাংলাদেশ বিনির্মাণে শেরপুরের শ্রীবরদীতে আলোচনা সভা ও কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (০৮ জুলাই)  শ্রীবরদী উপজেলা বিএনপির আয়োজনে বিএনপি কার্যালয় সংলগ্ন মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। উপজেলা বিএনপির সভাপতি আব্দুর রহিম দুলালের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন  বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও শেরপুর-৩ আসনের সাবেক সংসদ সদস্য মাহমুদুল হক রুবেল। তিনি বলেন ২০০৮ সালে শেখ হাসিনা ক্ষমতায় আসার পরে বিএনপির উপর জেল জুলুম নির্যাতন শুরু করে। আমি স্বাধীন ভাবে চলা ফেরা করতে পারি নাই। ৫ আগস্ট শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর আমরা এখন স্বাধীন ভাবে চলাফেরা করতে পারছি। গত ১৫ বছর বিএনপি সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছে। তিনি আরও বলেন, দীর্ঘ ১৭ বছর আমরা বিএনপির নেতাকর্মীরা যে পরিমাণ জুলুম নির্যাতনের শিকার হয়েছি তা ভাষায় প্রকাশ করার মতো না। দীর্ঘ ১৭ বছর হামলা মামলার আতঙ্কে থাকার কারণে অনেক নেতাকর্মী স্ট্রোক করে মৃত্যুবরণ করেছে।এখন সুসময় দেখে অনেকেই ঢাকা ও বিভিন্ন জায়গা থেকে এলাকায় এসে নির্বাচনে প্রার্থী হতে চাচ্ছেন। এসব নেতারা দুঃসময়ে এলাকায় ছিলেন না। এতদিন টাকা ইনকাম করে এখন এলাকায় এসে লোকজনকে চা খাইয়ে নির্বাচনে এমপি, চেয়ারম্যান প্রার্থী হিসেবে ঘোষণা দিচ্ছেন। এসব নেতাদের বয়কট করতে হবে। যারা এই ১৭ বছর জুলুম নির্যাতনের শিকার হয়েছে তাদেরকেই দল মূল্যায়ন করবে এটা আপনারা নিশ্চিত থাকেন।
উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন দুলালের সঞ্চালনায় আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক পৌর মেয়র আব্দুল হাকিম, পৌর বিএনপির সভাপতি ফজলুল হক চৌধুরী অকুল, সাধারণ সম্পাদক আনিসুজ্জামান খোকন, সাবেক জেলা পরিষদ সদস্য অধ্যক্ষ মাহমুদুল হাসান মুক্তা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন খড়িয়াকাজির চর ইউনিয়ন বিএনপির সভাপতি আশরাফুল কবির রুপা, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম,  কুড়িকাহনিয়া ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মতিউর রহমান,  সাধারণ সম্পাদক  হেদায়েতুল ইসলাম বাবলু, ভেলুয়া ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি সাইফুল ইসলাম ও সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন মুছা প্রমুখ। সমাবেশে উপজেলার খড়িয়াকাজির চর, কুড়িকাহনিয়া ও ভেলুয়া ইউনিয়নের বিএনপি ও সহযোগী সংগঠনের সহস্রাধিক  নেতাকর্মী উপস্থিত ছিলেন।

Related Articles

Back to top button