জাতীয় নাগরিক পার্টির এক বছর পূর্তি উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিল

খবর নারায়ণগঞ্জ.কম:
জাতীয় নাগরিক পার্টির এক বছর পূর্তি উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত।
মঙ্গলবার (১০ মার্চ) শহরের বাংলা ভবনে জাতীয় নাগরিক পার্টির ইফতার ও মাহফিল অনুষ্ঠিত হয়।
এসময় নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব আব্দুল্লাহ আল আমিন বলেছেন, “মঞ্চে সরকারি-বিরোধী দল তথা বাংলাদেশের ক্রিয়াশীল রাজনৈতিক দলের ব্যক্তিবর্গ উপস্থিত হয়েছেন। এ পরিবর্তন আমাদের গণঅভ্যুত্থানের, শহীদ-আহত ভাইদের আত্মত্যাগের অর্জন। দলমত নির্বিশেষে সকলের অংশগ্রহণের আয়োজন বিগত ১৬ বছর আমরা করতে পারিনি। আমরা দেখেছি, রাজনৈতিক দমন-পীড়ন, সরকারি দলের নামে বিরোধী মতের দমন। গুম, খুন, হত্যা, নির্যাতন ভোগ করে আমরা এই পর্যায়ে এসেছি।”
মঙ্গলবার (১০ মার্চ) শহরের বাংলা ভবনে জাতীয় নাগরিক পার্টির ইফতার মাহফিলে তিনি এসব কথা বলেন
তিনি আরও বলেন, “এটা শুধু ইফতার আয়োজন না, এটা আমাদের এক বছর পূর্তি; জনগণের আকাঙ্ক্ষার সেই বাংলাদেশে আমরা কতটুকু করতে পারলাম সেই আত্মসমালোচনারও প্রোগ্রাম হিসেবে আমরা নিয়েছি।”
আল আমিন বলেন, “নতুন বাংলাদেশে একটি সুন্দর আগামী গড়ার লক্ষ্যে প্রত্যেকেই নিজের নিজ নিজ জায়গা থেকে প্রতিশ্রুতি, আশাবাদ ব্যক্ত করছি। শুধু প্রতিশ্রুতিতে আমরা আটকে থাকবো না। ঐক্যবদ্ধভাবে একটা পজিটিভ, সুন্দর, সমৃদ্ধ নারায়ণগঞ্জ তৈরিতে আমরা একসাথে কাজ করব। আমাদের রাজনৈতিক মতপার্থক্য, মতের ভিন্নতা থাকবে। আমাদের রাজনৈতিক প্রতিযোগিতা থাকবে। কিন্তু নারায়ণগঞ্জের উন্নয়ন, চাঁদাবাজি, মাদক, সন্ত্রাসমুক্ত, ভূমিদস্যুতা এবং পেশিশক্তির রাজনীতিমুক্ত একটা সুন্দর নারায়ণগঞ্জ করার ক্ষেত্রে আমরা ঐক্যবদ্ধভাবে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে যাব।”
বিশ্ববাসীর জন্য দোয়া প্রার্থনা করে তিনি বলেন, “সারাবিশ্বে এখন নির্যাতন বা সাম্রাজ্যবাদী আগ্রাসন চলছে। মজলুম জনগণের উপর নিপীড়ন চলছে। এই নিপীড়ন থেকে মজলুমরা যাতে মুক্তি পেতে পারে। জালিম সাম্রাজ্যবাদী, আধিপত্যবাদী শক্তি যাতে পরাজিত হয়, তাদের মানসিকতা, ষড়যন্ত্র যাতে ভুলুণ্ঠিত হয়—এই আশাবাদ আমরা ব্যক্ত করছি।
ইফতার ও দোয়া মাহফিলে বিভিন্ন রাজনীতি ব্যক্তিবর্গ ব্যবসায় ও সাংবাদিক বৃন্দন উপস্থিত ছিলেন।
