প্রতিষ্ঠা বার্ষিকীতে জেলা আওয়ামী লীগের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত
খবর নারায়ণগঞ্জ.কম :
২৩ জুন বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৩ জুন) বিকেল ৫টায় ২নং রেল গেটস্থ জেলা আওয়ামী লীগের কার্যালয়ে এ অনুষ্ঠানে আয়োজন করা হয়।
অনুষ্ঠানে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড. আবু হাসনাত মোঃ শহীদ বাদলের সঞ্চালনায় সভাপতিত্ব করেন, জেলার সভাপতি মোঃ হাই।
এসময় তিনি বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে আমাদের এই স্বাধীন হয়েছিলো কিন্তু ১৯৭৫ সালের ১৫ আগষ্ট তাকে স্বপরিবারে হত্যা করা হয়। কিন্তু আমাদের নেত্রী, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘাতকদের ষড়যন্ত্র থেকে বেঁচে যান। তারপর দেশে ফিরে তিনি দলের হাল ধরেন। বঙ্গবন্ধু হত্যার বিচার সহ জাতীয় চার নেতার হত্যাকারীদের বিচারের কাঠগড়ায় দাঁড় করান। আমাদের দেশকে একটি উন্নত দেশ হিসেবে প্রতিষ্ঠিত করতে তিনি বদ্ধ পরিকর হন। একসময় আমাদের এ দেশটাকে তলাবিহীন ঝুড়ি আখ্যা দেওয়া হয়েছিলো। কিন্তু তার দৃঢ় নেতৃত্বের ফলে আজকে আমরা একটি উন্নয়নশীল দেশ হিসেবে সারা বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়িয়েছি। এর সবকিছুই সম্ভব হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সূদুরপ্রসারী চিন্তার ফলে। তাই সকল ভেদাভেদ ভুলে গিয়ে দলের স্বার্থে ঐক্যবদ্ধ হয়ে আমাদেরকে কাজ করতে হবে।
এসময় আরো উপস্থিত ছিলেন, সাবেক মহিলা সাংসদ এড. হোসনে আরা বাবলী, মিজানুর রহমান বাচ্চু, এম.এ রাসেল, জসিমউদ্দীন সহ বিভিন্ন থানা থেকে আগত নেতৃবৃন্দ।
