জাতীয়তাজা খবরবিভাগীয় সংবাদময়মনশিং বিভাগশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দ

শেরপুরের শ্রীবরদীতে ২০২২ সালের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা 

রমেশ সরকার, শেরপুর প্রতিনিধি
মহান বিজয় দিবস উপলক্ষে শেরপুরের শ্রীবরদীতে ২০২২ সালের এসএসসি/ সমমান পরীক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। সিংগাবরুনা ইউনিয়ন যুবলীগের আয়োজনে শনিবার (১৭ ডিসেম্বর) বিকালে কর্ণঝোড়া দাখিল মাদরাসা মাঠে ১০০ জন কৃতি শিক্ষার্থীদের এ সংবর্ধনা দেওয়া হয়। সিংগাবরুনা ইউনিয়ন যুবলীগের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মিজানুর রহমান ছানুর সঞ্চালনায়
প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন শেরপগর৩ আসনের সংসদ সদস্য ইঞ্জিয়ার একেএম ফজলুল হক। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীগের সাধারন সম্পাদক ছালাহ উদ্দিন ছালেম, উপজেলা যুবলীগের সভাপতি লিয়াকত হোসেন লিটন, সাবেক আহবায়ক জাহিদুল ইসলাম জুয়েল, ভেলুয়া ইউনিয়ন যুবলীগ সভাপতি, ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক নজরুল ইসলাম, সিংগাবরুনা ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সাধারন সম্পাদক খলিলুর রহমান, সিংগাবরুনা ইউনিয়ন মুক্তযোদ্ধা সংসদ কমান্ডার বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা সুরুজ্জামান প্রমুখ। এসময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থী, মুক্তিযোদ্ধা ও বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।

Related Articles

Back to top button