জাতীয়তাজা খবরবিভাগীয় সংবাদময়মনশিং বিভাগরাজনীতিশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দ
শেরপুরে বিএনপির অফিস উদ্বোধন

শেরপুর প্রতিনিধি:
শেরপুরের শ্রীবরদীর কাকিলাকুড়া চৌরাস্তা বাজারে বিএনপির অফিস উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (২১ অক্টোবর) রাতে শেরপুর-৩ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সাবেক সভাপতি এবং বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মাহমুদুল হক রুবেল প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ অফিস উদ্বোধন করেন। এসময় তিনি বলেন, সামনে মহান জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে জামায়াতে ইসলামী অংশ গ্রহণ করবে। তারা সাধারণ মানুষদের ইসলামের কথা বলছেন তাদের ভোট নেওয়ার জন্য। তাদের অনেক প্রতিষ্ঠান আছে যেগুলোতে তাদের দলের লোক ছাড়া অন্য কোনো লোকদের চাকরি দেয় না। তিনি আরো বলেন, বিএনপি একটি বড় দল এই দলের জনপ্রিয়তা অনেক। বিএনপির যত কর্মী আছে জামায়াতের তত ভোটারও নাই।
কাকিলাকুড়া ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি ইসমাইল হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাহমুদুননবী ফজুর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুর রহিম দুলাল, সাবেক সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন দুলাল প্রমূখ। এসময় তার সফর সঙ্গি হিসাবে উপস্থিত ছিলেন রাণীশিমুল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শাকিল আহম্মেদ তালুকদার, কাকিলাকুড়া ইউনিয়ন বিএনপির তাঁতীদল সভাপতি গোলাম কিবরিয়া, ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমানসহ বিএনপি ও সহযোগী সংগঠনের সহস্রাধিক নেতাকর্মী।



