জাতীয়ঢাকা বিভাগতাজা খবরথানার সংবাদনারায়ানগঞ্জ সদর থানাবিভাগীয় সংবাদমহানগররাজনীতিশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দ

বিএনপির মহাসমাবেশে বহিষ্কৃত নেতা তৈমূরের মিছিল নিয়ে যোগদান

প্রেসবিজ্ঞপ্তি:

বিএনপির মহাসমাবেশে বিশাল নেতাকর্মীর মিছিলসহ অংশগ্রহণ করে তাক লাগিয়ে দিয়েছেন বিএনপির বহিষ্কৃত নেতা অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকার। বহিষ্কৃত হলেও দলের প্রয়োজনে থেমে নেই তার কার্যক্রম। শুক্রবার (২৮ জুলাই) জুমার নামাজের পর ঢাকায় বিএনপির মহাসমাবেশে বিশাল মিছিলসহ যোগ দেন তৈমূর। তৈমূর আলম খন্দকার বিএনপির প্রয়োজনে নারায়ণগঞ্জে বিগত সময়ে সকল হরতাল অবরোধে রাজপথে সক্রিয় থেকেছেন। রাজপথে থেকে হামলা মামলা ও পুলিশ নির্যাতনের শিকার হতেও হয়েছে তার ও তার অনুসারিদের। এখন দলের কোন দায়িত্বে না থেকে এবং বহিষ্কৃত থেকেও বার বার দলের প্রয়োজনে যেকোন কর্মসূচীতে বিশাল মিছিল নিয়ে যোগ দিচ্ছেন তিনি। শুক্রবারও তার ব্যতিক্রম হয়নি। এদিনও বিশাল মিছলসহ নারায়ণগঞ্জের নেতাকর্মীদের নিয়ে ঢাকায় মহাসমাবেশে যোগ দেন তৈমূর। তৈমূর জানান, আমি দল করি বিএনপিকে ভালোবেসে জিয়া পরিবারকে ভালোবেসে। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ডাকে যেকোন কর্মসূচীতে আমার অংশগ্রহণ থাকবেই। দলের প্রয়োজনে গণতন্ত্রের স্বার্থে ও খালেদা জিয়ার মুক্তির আন্দোলনে যদিও গুলিও হয় তাহলে প্রথম গুলি আমি খেয়ে হলেও রাজপথে থাকব।

Related Articles

Back to top button