তাজা খবরথানার সংবাদফতুল্লা থানাশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দ
চিরনিদ্রায় সাহিত হলেন কুতুবপুর ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য হাজী রোকন উদ্দিন

ফতুল্লা প্রতিনিধিঃ
নারায়ণগঞ্জ সদর উপজেলার কুতুবপুর ইউনিয়ন পরিষদের ৬ নং ওয়ার্ড ইউপি সদস্য হাজী রোকন উদ্দিন রোকন ১০ই সেপ্টেম্বর ২০২৫ রাত ৩টা ৩০ মিনিটে ঢাকা একটি প্রাইভেট হসপিটালের আইসিওতে শেষ নিঃস্বাস ত্যাগ করেন ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
বাবা এনায়েত নগর ইউনিয়ন পরিষদের মৃত মতিউর রহমান (মালু) চেয়ারম্যান ৬ ছেলে ৫ মেয়ের মধ্যে রোকন মেম্বার ছিলো সবার ছোট। রোকন মেম্বার কুতুবপুর ইউনিয়ন পরিষদের তিন তিনবার বিপুল ভোটে মেম্বার নির্বাচিত হয়, দুইবার কুতুবপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ছিলেন, এবং বেশ কয়েকবার তিনি কুতুবপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন।
মৃত্যুকালে রোকন মেম্বার তিন মেয়ে স্ত্রী সহ অগণিত আত্মীয়স্বজন রেখে গেছেন, তার মৃত্যুতে পুরো কুতুবপুরে শোকের ছায়া নেমে আসে। এ সময় কুতুপুর ইউনিয়ন পরিষদের মেম্বার রো কোনদিন এর মৃত্যুতে শোক প্রকাশ করেন এনায়েত নগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আসাদুজ্জামান,
কুতুবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মনিরুল আলম সেন্টু, কুতুপুর ইউনিয়ন পরিষদের সকল ইউপি সদস্য বৃন্দ ও কুতুবপুর ইউনিয়ন পরিষদের বিভিন্ন সামাজিক সংগঠন রাজনীতিক ও সর্বস্তরের মানুষ তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন।
১০ই ২০২৫ সেপ্টেম্বর দুপুরে পাগলা উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়, পরে বাদ আসর এনায়েত নগর ইউনিয়ন পরিষদ ধর্মগঞ্জ চটলার মাঠ এলাকায় তার নিজ জন্মস্থানে দ্বিতীয় জানাজা শেষে বাবা মৃত মতিউর রহমান মালু চেয়ারম্যানের পাশেই তাকে সমাদিত করা হয়।