তাজা খবরথানার সংবাদনারায়ানগঞ্জ সদর থানামহানগররাজনীতিশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দ

আমরা ধৈর্য্য ধরেছি এবং সত্যের পথে আছি – বাবুল

খবর নারায়ণগঞ্জ.কম :
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কতৃক জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৩ নভেম্বর) বিকেলে শহীদ নগর অডিটোরিয়াম ভবনের সামনে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ-৫ আসনে মনোনয়ন প্রত্যাশী, প্রাইম গ্রুপের চেয়রাম্যান আবু জাফর আহমেদ বাবুল।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, বিগত ৫৫ বছর প্রাচ্যের ডান্ডি খ্যাত নারায়ণগঞ্জে যে ঐতিহ্য ছিলো আমাদের সেটা ধীরে ধীরে আমরা হারিয়ে ফেলেছি, সেই ঐতিহ্য আমাদের নেই। আমাদের কাঙ্খিত প্রাচ্যের ডান্ডি উদ্ধারে আমরা কাজ করবো। সামনে নির্বাচন আসছে সেখানে নারায়ণগঞ্জের অনেকেই আমার মত মনোনয়ন প্রত্যাশী। সকলেরই দলের জন্য কিছু না কিছু অবদান আছে।
এ আসন থেকে দল যাকে মনোনয়ন দিবেন আমরা সকলে মিলে তাকে নির্বাচিত করবো আর এটাই হবে আমাদের সর্বপ্রথম প্রতিশ্রুতি। আজকে আপনারা কিছু কথা তুলে ধরেছেন, এমন সমস্যা সব জায়গাতে আছে। এর ব্যাখ্যাটা আমি ভিন্নভাবে করবো। আমরা সকলেই ক্ষতিগ্রস্ত। এখান থেকে মুক্তি লাভের জন্য দুটি জিনিস প্রয়োজন। একটি হলো ধৈর্য্য অপরটি হলে সত্যের পথে থাকা। আমরা ধৈর্য্য ধরেছি এবং সত্যের পথে আছি। যদি বিএনপি রাষ্ট্র ক্ষমতায় আসে আর আপনারা যদি ধানের শীষের পাশে থাকেন তাহলে প্রাচ্যের ডান্ডির যে ঐতিহ্য সেটা আমরা ফিরিয়ে আনতে চেষ্টা করবো। বিশেষ করে ৫ আসনে নদীর এপার এবং ওপার দুটি অঞ্চলকে বিভক্ত করে রেখেছে সেটা একত্রিত করার উদ্যোগ নিতে হবে।
অনেক সমস্যা আমাদের মাঝে রয়েছে, দল যাকে মনোনীত করবে তার মাধ্যমেই আমাদের সমস্যার সমাধান হবে। তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে আমাদেরকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। কারো সাথে ঝগড়া বা বিভেদ নয়। সবাই মিলেমিশে ঐক্যবদ্ধভাবে কাজ করবো।
উঠান বৈঠকে মসজিদ কমিটির সহ-সভাপতি সুলতান আহমেদ এর সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন, তোফাজ্জল হোসেন, জাহাঙ্গীর হোসেন, সমাজ সেবক কবীর আহমেদ, হৃদয়, শফিকুল ইসলাম সরদার, ঝর্না সহ প্রমুখ।

Related Articles

Back to top button