তাজা খবরথানার সংবাদনারায়ানগঞ্জ সদর থানামহানগররাজনীতিশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দ
নারায়নগঞ্জে সরকারি হাসপাতালে অজ্ঞাত রোগীদের চিকিৎসার জন্য বিশেষ ইউনিট দাবী খোরশেদের


টিম লিডার খোরশেদ এক বিবৃতিতে মাননীয় স্বাস্থ্যমন্ত্রী, এমপি মহোদয়, জেলা প্রশাসক,সিভিল সার্জন ও ৩০০ শয্যা হাসপাতালে তত্বাবধায়কের দৃষ্টি আকর্ষণ করে অজ্ঞাত পরিচয়হীন রাস্তায় পরে থাকা অসুস্থ মানুষের চিকিৎসার সেবার জন্য নারায়নগঞ্জের দুইটি সরকারী হাসপাতালের যেকোন একটিতে বিশেষ ইউনিট দাবী করে বলেন,গত ৫ বছর যাবত আমরা স্বেচ্ছাসেবী সংগঠন হিসাবে রাস্তায় পরে থাকা মানুষকে সাধ্যানুযায়ী চিকিৎসা সেবা দিয়ে আসছি।সারারনত এস মানুষ নোংরা থাকে ও শরীরের বিভিন্ন স্থানে পচন থাকায় কোন হাসপাতালে ভর্তি নিতে চায় না।কারণ হিসাবে হাসপাতাল কর্তৃপক্ষ বলেন যে এধরনের রোগী ভর্তি নিলে সাধারণ রোগীদের চিকিৎসা সেবা ব্যাহত হয়,যা অনেকাংশেই সত্যি।
খোরশেদ আরো বলেন,প্রতঢ়েক মানুষের চিকিৎসা সেবা পাওয়া নাগরিক অধিকার।বাস্তবতার পরিপ্রেক্ষিতে আমরা মনে করি নারায়ণগঞ্জের দুইটি সরকারী হাসপাতালের যেকোন একটিতে ২/৩ বেডের একটি আলাদা ইউনিট করার মাধ্যমে এই সমস্যার সমাধান করা সম্ভব। প্রয়োজনে টিম খোরশেদ ও ওয়ার্কিং ফর বেটার নারায়নগঞ্জ অজ্ঞাত রোগীদের পরিচর্যা ও প্রয়োজনীয় সহায়তা দেয়ার জন্য প্রস্তুত।