তাজা খবরমহানগররাজনীতিশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দ
চঞ্চলকে দেখতে হাসপাতালে গেলেন এড. টিপু

খবর নারায়ণগঞ্জ.কম:
নারায়ণগঞ্জ সদর থানা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আলমগীর হোসেন চঞ্চলের শারীরিক অবস্থার খোঁজখবর নিতে চাষাড়া হেলথ রিসোর্ট হাসপাতালে যান নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপু।
শনিবার (৮ নভেম্বর) বিকেলে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি থাকা আলমগীর হোসেনের চিকিৎসার অগ্রগতি সম্পর্কে চিকিৎসকদের সঙ্গে কথা বলেন এড. টিপু। তিনি দ্রুত আরোগ্য কামনা করে দোয়া করেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন, ১৮নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আল আরিফ, ১২নং ওয়ার্ড বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মাসুম, কৃষক দলের নেতা মাহবুল আলম, ১৩নং ওয়ার্ড বিএনপির নেতা মাসুম খানসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।



