তাজা খবরথানার সংবাদনারায়ানগঞ্জ সদর থানামহানগররাজনীতিশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দ

বাজেটে শিক্ষাখাত নিয়ে বড় বড় কথা বলা হলেও শিক্ষকদের রাজপথে অবস্থান করতে হচ্ছে:-মুফতি মাসুম বিল্লাহ

প্রেস বিজ্ঞপ্তি:
ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগর সভাপতি বলেছেন, সরকার সংসদে বাজেট উপস্থাপন করতে গিয়ে শিক্ষাখাতে অনেক সুন্দর সুন্দর কথা বলেছে, আশার তুবড়ি ছুটিয়েছে অন্যদিকে স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা শিক্ষকদের রাজপথে আমরণ অনশন করতে হচ্ছে। এটা শিক্ষা নিয়ে দ্বিচারিতার উৎকট দৃষ্টান্ত হয়ে থাকবে। ইসলামী আন্দোলন বাংলাদেশ স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা শিক্ষকদের সাথে পুলিশের সংঘর্ষের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে।
তিনি আরও বলেন, শিক্ষকদের দাবী নিয়ে আলাপ-আলোচনা করা যেতে পারতো। তারা ৬ দিন রাস্তায় অনশন করা সত্বেও সরকারের পক্ষ থেকে কেউ তাদের সাথে যোগাযোগ করে নাই। বাধ্য হয়েই তারা আজকে লংমার্চের সিদ্ধান্ত নিয়েছে। শিক্ষক নেতাদের মতে, শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক শূন্য পদে নিয়োগপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকাদের বেতন ছাড়ের চূড়ান্ত অনুমোদন দেওয়া হলেও মাদরাসা শিক্ষা অধিদপ্তর এখনো কোনো শিক্ষকের বেতন ছাড় করেনি। এতে প্রায় ১ হাজার ৬৯০ জন শিক্ষক-শিক্ষিকা দীর্ঘদিন ধরে বেতন-ভাতা ছাড়া মানবেতর জীবনযাপন করছেন।
রবিবার ১৪ জুন, বাদ মাগরিব মাসিক সভায় সভাপতির বক্তব্যে তিনি একথা বলেন। এসময় আরো উপস্থিত ছিলেন নগর সহ-সভাপতি নুর হোসেন, সেক্রেটারি সুলতান মাহমুদ, সাংগঠনিক সম্পাদক মাও. শামসুল আলম প্রমুখ।

Related Articles

Back to top button