জাতীয়তাজা খবরবিভাগীয় সংবাদময়মনশিং বিভাগরাজনীতিসম্পাদকের পছন্দ

শ্রীবরদী উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে প্রার্থীতা ঘোষণা করলেন জুয়েল আকন্দ

শেরপুর প্রতিনিধি :
আসন্ন শ্রীবরদী উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা করেছেন উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জুয়েল আকন্দ। গত উপজেলা পরিষদ নির্বাচনে তিনি বিপুল ভোটের ব্যবধানে ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন। বর্তমানে তিনি উপজেলার পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন।
আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে জুয়েল আকন্দ দিন-রাত শ্রীবরদী’র ১টি পৌরসভাসহ ১০টি ইউনিয়নের  বিভিন্ন এলাকায় বিভিন্ন শ্রেণি পেশার ভোটারদের সাথে শুভেচ্ছা ও কুশল বিনিময় করছেন । তিনি উপজেলার বিভিন্ন হাট-বাজার, পাড়া-মহল্লা, ব্যবসায়ী, যানবাহন চালক, পথচারীদের সাথে দেখা করে শুভেচ্ছাসহ  মতবিনিময় করছেন।
বুধবার এ প্রতিনিধির সাথে কথা হলে জুয়েল আকন্দ বলেন, আমি বিগত উপজেলা পরিষদ নির্বাচনে জনগণের ভোটে ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলাম। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে উপজেলা পরিষদ চেয়ারম্যান এ.ডি.এম শহিদুল ইসলাম নৌকা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন। তাই তিনি চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করেন। পরবর্তী সময় থেকে আমি ভারপ্রাপ্ত চেয়াম্যান হিসেবে দায়িত্ব পালন করে আসছি। তিনি আরো বলেন, আমি সাধারন ভোটাদের দ্বারে দ্বারে যাচ্ছি। সারাজীবন অসহায় ও হতদরিদ্রদের পাশে থেকে কাজ করতে চাই। আমার বিশ্বাস আমি বিপুল ভোটের ব্যবধানে উপজেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচিত হবো। আমি নির্বাচিত হলে শ্রীবরদী উপজেলা পরিষদ থেকে সকল প্রকার অনিয়ম দুর্নীতি ও মাদক মুক্ত করে এ উপজেলাকে একটি  মডেল উপজেলায় পরিণত করবো।

Related Articles

Back to top button