তাজা খবরথানার সংবাদনারায়ানগঞ্জ সদর থানারাজনীতিশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দ

নারায়ণগঞ্জ-৫ আসনের প্রার্থী ব্যবসায়ী মাসুদ,তৃণমূল নেতাকর্মীদের মাঝে ক্ষোভ

নারায়ণগঞ্জ-৫ আসনের প্রার্থী ব্যবসায়ী মাসুদ,তৃণমূল নেতাকর্মীদের মাঝে ক্ষোভ

খবর নারায়ণগঞ্জ.কম :
আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে কৌতুহলের শেষ নেই। দলীয় নেতাকর্মীরা নির্বাচনে অংশগ্রহণ করার জন্য জোরেসোরে প্রস্তুতি নিচ্ছে। সকলেই চাইছে বিগত ১৫ বছরের ইতিহাস যেন এবার প্রতিফলিত না হয়। সাধারণ জনগণ থেকে শুরু করে প্রতিটি দলের নেতাকর্মীরা মনে প্রাণে চাইছে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন। সেই কাঙ্ক্ষিত নির্বাচনে গত কয়েকদিন পূর্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ২৩২টি আসনে প্রাথমিকভাবে তাদের প্রার্থী মনোনীত করেছেন। আবার মাদারীপুর-১ আসনের মনোনীত প্রার্থী কামাল জামান মোল্লার মনোনয়ন প্রত্যাহার করেছেন।
এবারের নির্বাচনে নারায়ণগঞ্জের ৫টি আসনের মধ্যে ৪টি আসনে তাদের প্রার্থী দিয়েছে বিএনপি। এর মধ্যে নারায়ণগঞ্জ ১ আসনে মোস্তাফিজুর রহমান ভূইয়া দিপু, ২ আসনে নজরুল ইসলাম আজাদ, ৩ আসনে আজহারুল ইসলাম মান্নান, ৫ আসনে নব্য যোগদানকারী ব্যবসায়ী মাসুদুজ্জামান মাসুদকে মনোনয়ন দিয়েছেন। আর ৪ আসন জোটের জন্য রেখেছেন। তিনটি আসনের নির্বাচিত প্রার্থীদের নিয়ে তৃণমূলে কোন প্রতিক্রিয়া না থাকলেও ৫ আসনে মনোনীত প্রার্থী ব্যবসায়ী মাসুদকে নিয়ে শুরু হয়েছে সমালোচনার ঝড়। মিডিয়া থেকে সোশ্যাল মিডিয়া, রেষ্টুরেন্ট থেকে চায়ের দোকান, এমন কোন স্থান নেই যেখানে এ বিষয়ে আলোচনা সমালোচনা না হচ্ছে।
ব্যবসায়ী মাসুদের সাথে শামীম ওসমান, সেলিম ওসমান, মেয়র আইভী,গাজী সহ আওয়ামী লীগের বিভিন্ন অনুষ্ঠানে একাত্মতা পোষনকরে সেখানে অবস্থানের ছবিগুলো এখন সোশ্যাল মিডিয়ায় ভাসছে। প্রশ্নবিদ্ধ হয়ে পড়েছে তার মনোনয়ন প্রাপ্তী। ব্যবসায়ী মাসুদের মনোনয়ন নিয়ে জেলা বা মহানগর নেতৃবৃন্দের মাঝে কোন প্রকার প্রতিক্রিয়া এখনো প্রকাশ পায়নি। তবে কয়েকটি সূত্রে জানাগেছে এব্যাপারে তৃনমূলের নেতাকর্মীদের মাঝে ক্ষোভ ও মিশ্র প্রতিক্রিয়া উভয়ই দেখা গেছে। নাম প্রকাশে অনিচ্ছুক অনেক নেতাকর্মী বলেছেন, ত্যাগীদের বাদ দিলে ভবিষ্যতে তৃণমূলে বিশৃঙ্খলা সৃষ্টি হবে। দলের শক্তি বৃদ্ধি ও সুসংগঠিত রাখতে ত্যাগীদের মূল্যায়ন খুব জরুরী। আগামীতে দলকে শক্তিশালী ও সুসংগঠিত রাখতে নারায়ণগঞ্জ-৫ আসনের মনোনীত প্রার্থী মাসুদুজ্জামান মাসুদ কি সফল হবেন নাকি শুধুমাত্র এমপি মনোনয়ন  নিয়েই সন্তুষ্ট থাকবেন।

Related Articles

Back to top button