তাজা খবরমহানগররাজনীতিশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দ

মহাসীনের উদ্যোগে নাসিম ওসমানের মৃত্যুবার্ষিকীতে মিলাদ ও নেওয়াজ বিতরণ

খবর নারায়ণগঞ্জ.কম :
নারায়ণগঞ্জ-৫ আসনে চারবারের নির্বাচিত সংসদ সদস্য, বীর মুক্তিযোদ্ধা, নারায়ণগঞ্জের রাজনীতির শিক্ষাগুরু, গণ মানুষের নেতা নাসিম ওসমানের ১০ম মৃত্যুবার্ষিকীতে মিলাদ ও নেওয়াজ বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৩০ এপ্রিল) সন্ধ্যায় ডিএন রোড, নন্দিপাড়া এলাকায় মারুফুল ইসলাম মহাসিনের উদ্যোগে এ মিলাদ ও নেওয়াজ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এসময় মরহুম নাসিম ওসমানের রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া করা হয় এবং এলাকাবাসী সহ উপস্থিত সকলের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয়।
মিলাদ ও নেওয়াজ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, যুবনেতা মোঃ নাসির, সুমন আহমেদ সহ অন্যান্য নেতাকর্মী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

Related Articles

Back to top button