জাতীয়তাজা খবরবিভাগীয় সংবাদময়মনশিং বিভাগরাজনীতিশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দ
শেরপুরে মসজিদ প্রতিষ্ঠার লক্ষে মতবিময় সভা অনুষ্ঠিত
শেরপুর প্রতিনিধি :
শেরপুরের শ্রীবরদীতে ভেলুয়া বাজার জামে মসজিদ প্রতিষ্ঠার লক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৪ এপ্রিল) বিকালে ভেলুয়া বাজার বণিক সমিতির আয়োজনে ভেলুয়া ইউনিয়ন পরিষদ চত্বরে এ মতবিনিময় সভা অনিষ্ঠিত হয়। ভেলুয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল করিমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, শেরপুর-৩ আসনের সংসদ সদস্য এ.ডি.এম শহিদুল ইসলাম।
এসময় তিনি বলেন, আমার উন্নয়ন শুরু হবে ভেলুয়া ইউনিয়ন থেকে। মুসল্লিদের নামাজ পরার সুবিধার্থে ভেলুয়া বাজারে তিন তলা ফাউন্ডেশন মসজিদের নির্মাণ কাজ শুরু হবে।
ভেলুয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবুল কাশেমের সঞ্চালনায় অতিথি হিসাবে বক্তব্য রাখেন, ভেলুয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান অ্যাড. দেলোয়ার হোসেন, সাবেক চেয়ারম্যান জহুরুল হক মজনু, সাবেক চেয়ারম্যান রেজাউল করিম, ভেলুয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি খোকন মিয়া, সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য সুলতান সরকার। এছাড়াও কয়েক শতাধিক লোক উপস্থিত ছিলেন।


