জাতীয়তাজা খবরবিভাগীয় সংবাদময়মনশিং বিভাগশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দ

শেরপুরে ভারতীয় মদসহ গ্রেফতার-১

শেরপুর প্রতিনিধি:
শেরপুরের নালিতাবাড়ীতে হামিদুল ইসলাম বাবু (২৪) নামে ১ যুবককে ভারতীয় ১ শত ৬ বোতল ভারতীয় মদসহ গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে গ্রেপ্তারকৃতকে আদালতে সোপর্দ করা হয়েছে। এর আগে শুক্রবার রাত পৌণে একটার দিকে উপজেলার পোড়াগাঁও ইউনিয়নের পশ্চিম সমশ্চুড়া কালিস্থান এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হামিদুল ইসলাম বাবু ওই এলাকার মানিক মিয়ার ছেলে।
পুলিশ জানায়, উপজেলার পোড়াগাঁও ইউনিয়নের পশ্চিম সমশ্চুড়া কালিস্থান এলাকায় মাদক পাচার হচ্ছিল এমন গোপন সংবাদে ওই এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে থানা পুলিশ। এসময় হামিদুল ইসলাম বাবুকে ১০৬ বোতল ভারতীয় মদসহ গ্রেপ্তার করা হয়।
নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল আলম ভুইয়া জানান, গ্রেপ্তারকৃত হামিদুল ইসলাম বাবুকে শুক্রবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে শেরপুর আদালতে সোপর্দ করা হয়েছে। মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে।

Related Articles

Back to top button