তাজা খবরথানার সংবাদফতুল্লা থানাশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দ
পবিত্র মাহে রমজান উপলক্ষে আলীগঞ্জ প্রবীণ হিতৈষী সংঘের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
খবর নারায়ণগঞ্জ.কম:
পবিত্র মাহে রমজান উপলক্ষে আলীগঞ্জ প্রবীণ হিতৈষী সংঘ এর উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার ১২ এপ্রিল আলীগঞ্জ লেবার হলে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় শ্রমিকলীগ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব কাউসার আহমাদ পলাশ।
আলীগঞ্জ প্রবীণ হিতৈষী সংঘ এর সভাপতি মো: সেকেন্দার আলী মৃধার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুতুবপুর ইউনিয়ন পরিষদের ৭ নং ওয়ার্ড মেম্বার মো: জাহাঙ্গীর আলম, মহিলা মেম্বার আরজুদা বেগম খুকি, আলীগঞ্জ ক্লাবের সাধারণ সম্পাদক হাজী মো: নুরুল ইসলাম মেম্বার, নারায়ণগঞ্জ জেলা শ্রমিকলীগের সিনিয়র সহসভাপতি এডভোকেট হুমায়ুন কবির, ইউনাইটেড ফেডারেশন অব গার্মেন্টস ওয়ার্কার্স নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি শাহাদাৎ হোসেন সেন্টু প্রমুখ।
দোয়া পরিচালনা করেন আলীগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব হযরত মাওলানা হারুন উর রশিদ। দোয়া মাহফিল শেষে আলীগঞ্জ ক্বেরাতুল কোরআন মাদ্রাসার কোরানের পাখি সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গদের ইফতার করানো হয়।
উপস্থিত ছিলেন সংগঠন এর সহ সভাপতি মোঃ মেহেদী হাসান বাদল, সেক্রেটারি, মোঃ মনির হোসেন , সাংগঠনিক সম্পাদক মোঃ নূরুল হক, সহ সম্পাদক মোঃ আলী রেজা সহ সংগঠনের সকল নেতৃবৃন্দ ।


