তাজা খবরথানার সংবাদরাজনীতিশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দসোনারগাঁ থানা

ঈদের আগে সোনারগাঁ আ’লীগের পূর্ণাঙ্গ কমিটির দেওয়ার ফিফটি ফিফটি চান্স- আব্দুল হাই

খবর নারায়ণগঞ্জ.কম:
ক্ষমতাসীন দল আওয়ামী লীগের সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি গঠনের প্রস্তুতি গুছিয়ে এনেছেন নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক।  ঈদের আগেই পূর্ণাঙ্গ কমিটি ঘোষণার ফিফটি ফিফটি চান্স রয়েছে বলে জানিয়েছেন জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই।
ঈদের আগে সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি দেওয়া হবে কিনা জানতে চাইলে আব্দুল হাই বলেন, ঈদের আগে সোনারগাঁ আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি হওয়ার ফিফটি ফিফটি চান্স রয়েছে, আমরা সব কিছু গুছিয়ে এনেছি যত দ্রুত সম্ভব পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দেওয়া হবে।
সম্প্রতি এ কমিটিতে মাদক ও ইয়াবা সেবনকারীদের স্থান দেয়া হয়েছে বলে দাবি করে কমিটি বাতিলের দাবি জানান কাঁচপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোশাররফ হোসেন।  এমন প্রশ্নের মুখোমুখি হলে তিনি বলেন, আমরা এ কমিটি বাতিল করতে পারবো না।  তবে যারা বির্তকিত আছে তাদেরকে বাদ দিয়ে আমরা কমিটি অনুমোদন দিবো।
এদিকে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড. আবু হাসনাত শহীদ বাদল জানান, আমরা যথাযথ চেষ্টা করছি খুব শিঘ্রই উপজেলা আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দিয়ে দিবো।
উল্লেখ্য, গত ৫ মে উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট শামসুল ইসলাম ভুইয়া, সাধারণ সম্পাদক সাবেক সংসদ সদস্য আব্দুল্লাহ আল কায়সার ও সহ-সভাপতি ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুমের যৌথ স্বাক্ষরিত প্রস্তাবিত কমিটির তালিকা জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই ও সাধারণ সম্পাদক আবু হাসনাত মো. শহীদ বাদলের হাতে পৌঁছে।

Related Articles

Back to top button