তাজা খবরথানার সংবাদফতুল্লা থানাশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দ

কায়েমপুরে কোন কিশোর গ্যাং ও মাদক ব্যাবসা থাকবেনা -ফাইজুল ইসলাম

খবর নারায়ণগঞ্জ.কমঃ
দক্ষিণ কায়েমপুর দারুস সালাম আবাসিক এলাকার উদ্যোগে মহান বিজয় দিবস উপলক্ষে ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৬ই ডিসেম্বর) বাদ মাগরিব কায়েমপুর দারুস সালাম আবাসিক এলাকায় এ পুরুস্কার বিতরন অনুষ্ঠিত হয়।

নজরুল ইসলাম সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হি‌সে‌বে উপস্থিত ছিলেন ফতুল্লা থানা যুবলীগের সাধারন সম্পাদক আলহাজ্ব ফাইজুল ইসলাম।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, আজ মহান বিজয় দিবস। ১৯৭১ সালের ১৬ই ডিসেম্বর মুক্তিযুদ্ধের শহীদ‌দের র‌ক্তের বি‌নিম‌য়ে আমাদের দেশ বিজয় হয়েছে।
আজ আমরা বিজয় দিবস পালন করছি। দেশের অনেক ছেলে মেয়ে জানেনা বিজয় দিবস কি, স্বাধীনতা দিবস কি, তারা না জ‌ানার বড় কারন হ‌চ্ছে আম‌রা স‌ঠিক ঘটনা তা‌দের কা‌ছে তুলে দরিনা তাদের জানাতে হবে আমা‌দের। স্বাধীনতার এতো বছর পরেও কুচক্রী মহল আবার মাথা চারা দিয়ে উঠেছে। এদের বিরুদ্ধে সকলকে সজাগ থাকতে হবে।

 

তিনি আরো বলেন, কায়েমপুরে কিশোর গ্যাং ও মাদক ব্যাবসায়ীরা উৎপাত করছে সেটা আমাকে অনেকে বলেছেন, আমি স্পষ্ট বাসায় বলতে চাই, কায়েমপুরে কোন কিশোর গ্যাং ও মাদক ব্যাবসা থাকবেনা। আমার নেতা একেএম শামীম ওসমান বলেছেন নারায়ণগঞ্জে কোন মাদক বা কিশোর গ্যং থাকবেনা, যদি আমার দলের কেহ জরিত থাকে তবে তার শাস্তি হবে দ্বিগুন।তাই আপনাদের বলি কিশোর গ্যাং ও মাদক ব্যাবসায়ীদের তা‌লিকা দেন, আমি আমার নেতা একেএম শামীম ওসমানের কাছে পৌছে দিব। এবং সকলে মি‌লে এলাকা থেকে এদের উৎখাত করবো।

বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন, ফতুল্লা ইউনিয়ন প‌রিষ‌দের প্যানেল চেয়ারম্যান নজরুল ইসলাম সেলিম, ফতুল্লা ৭নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোঃ শাহ আলম সরকার,থানা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মনির হোসেন,সহ-সভাপতি মোঃ মুক্তার প্রধান, বিশিষ্ট সমাজসেবক ছাত্তার মিয়া, ফতুল্লা ইউনিয়ন প‌রিষ‌দের সংর‌ক্ষিত আস‌নের ৭,৮ও৯ নং ওয়ার্ড ম‌হিলা মেম্বার নাজনীন আক্তার।৭নং ওয়ার্ড যুবলীগের সভাপতি ইকবাল হোসেনের সঞ্চালনা ও ৭নং ওয়ার্ড আওয়ামীলীগ যুগ্ম-সাধারণ সম্পাদক আরিফুর রহমানের আয়োজনে উপ‌স্থিত ছিলেন, মোঃরাহিম, মোঃপারভেজ, মামুন, রাহিব, তপু, জামান, বাবু প্রমুখ।

Related Articles

Back to top button