জাতীয়তাজা খবরবিভাগীয় সংবাদময়মনশিং বিভাগরাজনীতিশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দ
শ্রীবরদীতে মৎস্যজীবী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
শেরপুর প্রতিনিধি
শেরপুরের শ্রীবরদীতে বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগ ১নং সিংগবরুণা ইউনিয়ন শাখার সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকালে উপজেলার কর্ণঝোড়া মাদরাসা মাঠে ঐ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনের শুভ উদ্বোধন করেন আওয়ামী মৎস্যজীবী লীগ কেন্দ্রীয় কমিটির কার্যনির্বাহী সদস্য ও শেরপুর জেলা শাখার সভাপতি ডা: মো. আবদুস সালাম। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শেরপুর-৩ আসনের মনোনয়ন প্রত্যাশী উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোতাহারুল ইসলাম লিটন।
আওয়ামী মৎস্যজীবী লীগের সিংগাবরুণা ইউনিয়ন শাখার আহ্বায়ক আকবর আলীর সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলামের সঞ্চালনায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন মৎস্যজীবী লীগ শেরপুর জেলা শাখার সাধারন সম্পাদক মুহাম্মদ কামাল হোসেন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মৎস্যজীবী লীগ শ্রীবরদী উপজেলা শাখার আহ্বায়ক তানভীর হোসেন বাবুল।
সম্মেলনে আরো বক্তব্য রাখেন,উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক নুর আলম, গড়জরিপা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাইফুল ইসলাম সাগর, রানীশিমুল ইউনিয়ন সাধারণ সম্পাদক আনোয়ার পারভেজ, কাকিলাকুড়া ইউনিয়ন সভাপতি জাহাঙ্গীর আলম সরকার প্রমুখ। এসময় আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবক লীগ, মৎস্যজীবী লীগ সহ বিভিন্ন সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
সভা শেষে সন্ধ্যায় সম্মেলনের দ্বিতীয় পর্বে সর্বসম্মতিক্রমে আকবর আলীকে সভাপতি ও রফিকুল ইসলামকে সাধারণ সম্পাদক ঘোষণা করা হয়।

