তাজা খবরথানার সংবাদনারায়ানগঞ্জ সদর থানামহানগররাজনীতিশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দ

বাসদ মনোনীত নারায়ণগঞ্জ ৫ আসনের প্রার্থী আবু নাঈম খান বিপ্লব ১৫  নং ওয়ার্ডে গণসংযোগ করেন

প্রেস বিজ্ঞপ্তি: নারায়ণগঞ্জ  ৫  আসনে বাসদ মনোনীত প্রার্থী আবু নাঈম খান বিপ্লব ২ফেব্রুয়ারি সন্ধ্যা ৬ টায় ১৫  নং ওয়ার্ডে  গণসংযোগ করেন।  এই সময় উপস্থিত ছিলো বাসদ বাসদ বর্ধিত ফোরামের সদস্য ৫ আসনের নির্বাচন পরিচালনা কমিটির সদস্যসচিব  প্রদীপ সরকার, বাসদ ১৫ নং ওয়ার্ডের নেতা তাজুল ইসলাম, বাসদ নেতা সেলিম আলাদ্বীন বাসদ, গার্মেন্টস শ্রমিক ফ্রন্টের দপ্তর সম্পাদক রুহুল আমীন সোহাগ,  ছাত্র ফ্রন্টের আহ্বায়ক সাইফুল ইসলাম  সহ স্থানীয় নেতৃবৃন্দ

আবু নাঈম খান বিপ্লব  বলেন, অতিতের সকল সংসদগুলো  কোটিপতিদের ক্লাব ছিলো, তাই সাধারণ মানুষ তাদের ন্যায্যতা কখনো পায় নি। এমনকি এমপি মন্ত্রীরা জনগণের ট্যাক্সের টাকায় ক্ষমতায় বসে জনগনকে ভুলে যায়,  শুধু তাই নয় জনগনের ট্যাক্সের টাকায় তারা ট্যাক্স ফ্রি গাড়িতে চড়েন। অথচ জনগনের ভাগ্যের কোন পরিবর্তন হয় না। তাই আমরা এই ব্যবস্থাটার পরিবর্তন চাই। সাধারণ মানুষ তাদের ন্যায্যতা কখনো পায় নি। তাই এই ন্যায্য অধিকার আদায়ের জন্য সংসদে যাওয়া দরকার বলে  মনেকরি,তাই আমরা নির্বাচন করছি। আমরা ব্যবস্থার পরিবর্তন চাই। নেতার পরিবর্তন নয়, নীতির পরিবর্তন চাই।

Related Articles

Back to top button