তাজা খবরথানার সংবাদফতুল্লা থানারাজনীতিশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দ

আমরা আশাবাদী সুন্দর পরিবেশে নির্বাচন হবে – লিয়াকত হোসেন খোকা

খবর নারায়ণগঞ্জ.কম :
নারায়ণগঞ্জ-৩ আসনে (সোনারগাঁ) জাতীয় পার্টির মনোনিত প্রার্থী লিয়াকত হোসেন খোকা বলেছেন, আমার এবং কায়সার সাহেবের মধ্যে তৃতীয় পক্ষ এসে নির্বাচনের আনন্দমুখর পরিবেশ নষ্ট করতে চাইছে। আমি এবং কাউসার দুজনই এটা নষ্ট হতে দেব না।
রবিবার (২৪ ডিসেম্বর) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
এসময় তিনি আরো বলেন, সোনারগাঁয়ের মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করছে কবে তারা ভোট দিবে। আর এজন্য প্রয়োজন একটি সুন্দর পরিবেশ। আমরা সবাই রাজনীতি করি। কাউসার সাহেব আমার নির্বাচনী প্রতিদ্বন্দ্বি। তার সাথে আমার ব্যক্তিগত কোন শত্রুতা নেই। আমাদের মাঝে সবসময় সুসম্পর্ক ছিলো, আছে এবং থাকবে। আমরা যারা প্রার্থী তারা অনেক কিছুই জানি না। অতি উৎসাহী কিছু মানুষ নিজের স্বার্থে কখনো এই প্রার্থীর সাথে থাকে আবার অন্য প্রার্থীদের সাথেও সঙ্গ দেয়। সুবিধাবাদীদের কোন স্থান নেই। আমি এবং কাউসার সাহেব প্রায়ই ফোনে কথা বলি। আমরা প্রতি রাতে সোনারগাঁয়ের নির্বাচন নিয়ে আলোচনা করি। আমরা আশাবাদী সুন্দর পরিবেশে নির্বাচন হবে।
এর আগে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে জেলা প্রশাসকের কার্যালয়ে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সাথে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মাহমুদুল হক।
এসময় উপস্থিত ছিলেন, আওয়ামী লীগ মনোনিত প্রার্থী একেএম শামীম ওসমান, নজরুল ইসলাম বাবু, আবদুল্লা আল কায়ছার, জাতীয় পার্টির প্রার্থী একেএম সেলিম ওসমান, নারায়ণগঞ্জ-১ আসনের প্রার্থী তৃনমূল বিএনপির মহাসচিব এড. তৈমূর আলম খন্দকার, স্বতন্ত্র প্রার্থী শাহজাহান ভূইয়াসহ প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

Related Articles

Back to top button