এডভেঞ্চারল্যান্ড পার্ক দ্বিতীয় বিভাগ ক্রিকেট লীগে মহসিন ক্লাব হারালো নয়ন মেমোরিয়ালকে
খবর নারায়ণগঞ্জ.কম :
সোমবার সামসুজ্জোহা ক্রীড়া কমপ্লেক্সের ক্রিকেট গ্রাউন্ডে এডভেঞ্চারল্যান্ড দ্বিতীয় বিভাগ ক্রিকেট লীগ ২০২১-২২ এর ১১তম দিনের খেলায় মহসিন ক্লাব ৯৫ রানের বড় ব্যবধানে নয়ন মেমোরিয়াল ক্রিকেট ক্লাবকে পরাজিত করেছে। সকালে টস জিতে মহসিন ক্লাব প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয়। ৪৯.২ ওভারে তারা ১৮৬ রান তোলে ১০ উইকেট হারিয়ে। তরিকুল ইসলাম জয় সর্বোচ্চ রান করেন ৪১। তৌহিদ হোসেন জয় আউট হন ৩৮ রানে। হযরত আলী ফিরেন ৩১ রানে। মিডলঅর্ডারে রাফি ১৫, প্রদিপ করেন ১০ রান। অতিরিক্ত ৩৫ রান যোগ হয়। নয়ন মেমোরিয়ালের নয়ন ৩টি এবং নাইম ২টি করে উইকেট পান। জবাবে গিয়ে দুই ওপেনার কিছুক্ষণ লড়াই করেছে। ওপেনার জিহান ১৫ রান করেন এবং ১০ রানে ফিরেন বকুল। শেষের দিকে সিয়াম দলের পক্ষে সর্বোচ্চ ১৯ রান করেন। অতিরিক্ত থেকে প্রাপ্ত ২২ রানের সুবাদে রান দাঁড়ায় ৯১। মহসিন ক্লাবের তৌহিদ হোসেন জয় ও রাফি পান ৪টি করে উইকেট।
সংক্ষিপ্ত স্কোর – মহসিন ক্লাব ১৮৬/১০(৪৯.২ ওভার) তৌহিদ হোসেন জয়-৩৮, তরিকুল ইসলাম জয়-৪১, হযরত আলী-৩১, রাফি-১৫, প্রদিপ-১০, অতিরিক্ত-৩৫। নয়ন-৩/৩১, নাইম-২/২৬।
নয়ন মেমোরিয়াল ক্রিকেট ক্লাব – ৯১/১০(৩৫.৫ ওভার) সিয়াম-১৯, জিহান-১৫, বকুল-১০, অতিরিক্ত-২২। তৌহিদ জয়-৪/১৫, রাফি-৪/১৭।


