তাজা খবরথানার সংবাদফতুল্লা থানাশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দ

মরহুম ইদ্রিস আলী মেম্বার ফাউন্ডেশনের উদ্যোগে বিনামূল্যে সুন্নতে খাৎনা ও চিকিৎসা সেবা প্রদান

মরহুম ইদ্রিস আলী মেম্বার ফাউন্ডেশনের উদ্যোগে বিনামূল্যে সুন্নতে খাৎনা ও চিকিৎসা সেবা প্রদা

স্বেচ্ছাসেবী সংগঠন মরহুম ইদ্রিস আলী মেম্বার ফাউন্ডেশনের উদ্যোগে সুবিধাবঞ্চিত প্রায় শতাধিক শিশুদের বিনামূল্যে সুন্নতে খাৎনা ও প্রত্যেক শিশুকে নতুন লুঙ্গি, গেঞ্জি ও চিকিৎসা সেবা প্রদান করেছেন সংগঠনটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও জাতীয় শ্রমিকলীগ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক কাউসার আহমাদ পলাশ।

বুধবার ২১ ডিসেম্বর স্বেচ্ছাসেবী সংগঠন মরহুম ইদ্রিস আলী মেম্বার ফাউন্ডেশনের উদ্যোগে ও কাউসার আহমাদ পলাশের সার্বিক সহযোগিতায় সকাল সাড়ে দশটায় আলীগঞ্জ লেবার হলে এ সুন্নতে খাৎনা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্যে কাউসার আহমাদ পলাশ বলেন,আজকের এই আয়োজনটি হচ্ছে সুন্নতকে জিন্দা করা।একজন মুসলমান হিসেবে প্রত্যেক পিতামাতার দ্বায়িত্ব হচ্ছে তার তার ছেলে সন্তানকে সুন্নতে খাৎনা করা। নাবালক অবস্থায় ছেলে সন্তানকে সুন্নতে খাৎনা করার মধ্য দিয়ে তাকে পবিত্র করা এবং তাকে ঈমান ও আমল শিক্ষা দেওয়া।যদি সুন্নতে খাৎনা না করা হয় তাহলে তার কোন ইবাদতই কাজে আসবেনা।
তিনি আরো বলেন, এই সংগঠনের মাধ্যমে ফ্রি চিকিৎসা সেবা,প্রতিবন্ধীদের হুইল চেয়ার প্রদান, মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান এবং কৃতি শিক্ষার্থীদের উৎসাহিত করার লক্ষ্যে প্রতি বছর সংবর্ধনা প্রদান সহ অসহায়, দুঃস্থ মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে এবং তা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।
এসময় উপস্থিত ছিলেন কুতুবপুর ইউনিয়ন পরিষদের ৭ নং ওয়ার্ড ইউপি সদস্য মোঃ জাহাঙ্গীর আলম, ৮ নং ওয়ার্ড ইউপি সদস্য শেখ মোঃ ঈমান আলী, মহিলা মেম্বার আরজুদা বেগম খুকি, সমাজসেবক মোঃ আব্দুল হালিম খান,আলীগঞ্জ ক্লাবের কোষাধ্যক্ষ হাজী মোঃ আরিফুল ইসলাম, ইউনাইটেড ফেডারেশন অব গার্মেন্টস ওয়ার্কার্স নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি শাহাদাৎ হোসেন সেন্টু,প্রবীণ হিতৈষী সংঘের সভাপতি মোঃ সেকান্দার আলী মৃধা সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

Related Articles

Back to top button