তাজা খবরথানার সংবাদনারায়ানগঞ্জ সদর থানামহানগররাজনীতিশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দ
ডেভিডের ২১ তম মৃত্যুবার্ষিকী: বাবুল ও বন্ধু মহলের উদ্যোগে শ্রদ্ধা নিবেদন

খবর নারায়ণগঞ্জ.কম:
নারায়ণগঞ্জ মহানগর যুবদলের যুগ্ন আহবায়ক ও ক্রিকেটার মমিনউল্লা ডেভিডের ২১ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৪ নভেম্বর) সকালে নারায়ণগঞ্জের মাসদাইর কেন্দ্রীয় কবরস্থানে প্রাইম গ্রুপের চেয়ারম্যান আবু জাফর আহমেদ বাবুল ও মিশন পাড়া বন্ধু মহলের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন ও মমিনউল্লা ডেভিডের রুহের আত্মার মাগফেরাত কামনায় দোয়া অনুষ্ঠিত।
এ সময় উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসুব খান টিপু, জুয়েল আহমেদ , প্রাইম ওয়াশিং প্লান্টে এর ব্যবস্থাপনা পরিচালক জহির আহমেদ সোহেল, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ আহ্বায়ক রেজা রিপন, মোস্তাক, বরকতুল্লাহ বরকত সহ মমিনউল্লা ডেভিডের বন্ধু মহল।

