সম্মাননা পদক পেলেন ইউ.পি সদস্য মোঃ হাবিবুর রহমান


Jahid প্রকাশের সময় : অগাস্ট ৬, ২০২৬, ১০:১৩ অপরাহ্ন /
সম্মাননা পদক পেলেন ইউ.পি সদস্য মোঃ হাবিবুর রহমান

খবর নারায়ণগঞ্জ.কম: বাংলাদেশ ইউনিয়ন সদস্য সংস্থা (বাইসস) কর্তৃক সমাজসেবা, প্রান্তিক উন্নয়ন ও কল্যাণকর কাজে বিশেষ অবদানের জন্য সম্মাননা পদক পেলেন কাশীপুর ইউনিয়ন পরিষদ সদস্য মোঃ হাবিবুর রহমান।

গতকাল সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে উপস্থিত হয়ে সংস্থার মহাসচিব এম সাইফুল ইসলাম মোয়াজ্জেমের হাত থেকে এই পদক গ্রহণ করেন। সেই সাথে মহাসচিব মোঃ হাবিবুর রহমানকে সংস্থার কোট পিন পরিয়ে দেন এবং একটি কর্পোরেট মেম্বারশিপ কার্ড ও সার্টিফিকেট প্রদান করেন। কর্পোরেট মেম্বারশিপ কার্ডের মাধ্যমে মোঃ হাবিবুর রহমান ও তার পরিবারবর্গ সারাদেশে প্রায় ৫০ টির মতো হাসপাতাল ও অন্যান্য অসংখ্য প্রতিষ্ঠানে ডিসকাউন্ট মূল্যে সেবা পাবেন। এই উপহার সামগ্রী পেয়ে মোঃ হাবিবুর রহমান বাইসসের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এসময় বাইসসের মহাসচিব এম সাইফুল ইসলাম মোয়াজ্জেম বলেন, দেশব্যাপী গ্রামীণ মানুষের জীবনমান উন্নয়নে ইউ.পি সদস্যদের বিশেষ দায়িত্ব ও কর্তব্য রয়েছে। তিনি সকল সদস্যের প্রতি জনকল্যাণে উদ্বুদ্ধ হয়ে আরো বেশি কাজ করার উদাত্ত আহ্বান জানান। সেই সাথে ইউ.পি সদস্যদের প্রাতিষ্ঠানিক মর্যাদা, সার্বিক কর্মকান্ড সম্প্রসারণ ও আর্থিক সক্ষমতা বৃদ্ধির জন্য বাইসসের প্রস্তাবিত সুপারিসমালা বাস্তবায়নে বর্তমান সরকার বিশেষ বিবেচনা করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন ।