জুলাই স্মৃতিস্তম্ভে জেলা পুলিশের উদ্যোগে শ্রদ্ধাঞ্জলি


Jahid প্রকাশের সময় : অগাস্ট ৫, ২০২৬, ৮:১৯ অপরাহ্ন /
জুলাই স্মৃতিস্তম্ভে জেলা পুলিশের উদ্যোগে শ্রদ্ধাঞ্জলি

খবর নারায়ণগঞ্জ.কম:
জুলাই গণঅভ্যুত্থান দিবসে নারায়ণগঞ্জ শহরের হাজীগঞ্জ এলাকায় অবস্থিত জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে গভীর শ্রদ্ধা নিবেদন করেন নারায়ণগঞ্জ জেলা পুলিশ।

বুধবার (৫ আগস্ট) সকালে তল্লা হাজীগঞ্জে জেলা প্রশাসনের আয়োজিত এ কর্মসূচিতে নারায়ণগঞ্জের পুলিশ সুপার মো. মিজানুর রহমান মুন্সীর নেতৃত্বে জেলা পুলিশের উচ্চপদস্থ কর্মকর্তা ও জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার সদস্যরা উপস্থিত ছিলেন।