
খবর নারায়ণগঞ্জ.কম: জুলাই গণঅভ্যুত্থান দিবসের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে নারায়ণগঞ্জ শহরের হাজীগঞ্জে নির্মিত জুলাই গণঅভ্যুত্থানে নিহত শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেছে নারায়ণগঞ্জ সদর থানা বিএনপি নেতৃবৃন্দ।
বুধবার ( ৫ আগস্ট) সকালে শহরের হাজীগঞ্জে নির্মিত জুলাই গণঅভ্যুত্থানে নিহত শহীদ স্মৃতিস্তম্ভে সদর থানা বিএনপি সভাপতি মাসুদ রানা ও সাধারণ সম্পাদক এডভোকেট এইচ এম আনোয়ার প্রধানের নেতৃত্বে শ্রদ্ধা নিবেদন করে।
এসময় আনোয়ার প্রদান বলেন, জুলাই গণঅভ্যুত্থানে আত্মোৎসর্গকারী শহীদদের আত্মত্যাগ বাংলাদেশের গণতন্ত্র, ন্যায়বিচার, সাম্য ও জনগণের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে অনন্য প্রেরণা হয়ে থাকবে। তাঁদের আত্মত্যাগের চেতনা ধারণ করে বৈষম্যহীন, গণতান্ত্রিক ও জবাবদিহিমূলক রাষ্ট্র প্রতিষ্ঠার আন্দোলন আরও বেগবান করার প্রত্যয় ব্যক্ত করছি।
তিনি আরও বলেন, জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণের পাশাপাশি জুলাই গণহত্যার বিচার, আহতদের যথাযথ পুনর্বাসন এবং জুলাই জাতীয় সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়ন নিশ্চিত করা সময়ের দাবি। একই সঙ্গে জনগণের গণতান্ত্রিক অধিকার, মতপ্রকাশের স্বাধীনতা এবং আইনের শাসন প্রতিষ্ঠায় সব গণতান্ত্রিক শক্তিকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
আপনার মতামত লিখুন :