জুলাই স্মৃতিস্তম্ভে আমরা জুলাই যুদ্ধা জেলার উদ্যোগে শ্রদ্ধাঞ্জলি


Jahid প্রকাশের সময় : অগাস্ট ৫, ২০২৬, ৬:০১ অপরাহ্ন /
জুলাই স্মৃতিস্তম্ভে আমরা জুলাই যুদ্ধা জেলার উদ্যোগে শ্রদ্ধাঞ্জলি

খবর নারায়ণগঞ্জ.কম:
জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে আমরা জুলাই যুদ্ধা জেলার উদ্যোগে
নারায়ণগঞ্জে জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।

বুধবার (৫ আগস্ট) সকালে হাজীগঞ্জে জেলা প্রশাসনের  আয়োজিত এ কর্মসূচিতে আমরা জুলাই যুদ্ধা জেলা সংগঠনের নেতৃবৃন্দ শ্রদ্ধা নিবেদন করেন।

এসময় জুলাই যুদ্ধা জহির আহমেদ সোহেল বলেন, জুলাই গণঅভ্যুত্থানে আত্মোৎসর্গকারী শহীদদের আত্মত্যাগ বাংলাদেশের গণতন্ত্র, ন্যায়বিচার, সাম্য ও জনগণের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে অনন্য প্রেরণা হয়ে থাকবে। তাঁদের আত্মত্যাগের চেতনা ধারণ করে বৈষম্যহীন, গণতান্ত্রিক ও জবাবদিহিমূলক রাষ্ট্র প্রতিষ্ঠার আন্দোলন আরও বেগবান করার প্রত্যয় ব্যক্ত করছি।

তিনি আরও বলেন, জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণের পাশাপাশি জুলাই গণহত্যার বিচার, আহতদের যথাযথ পুনর্বাসন এবং জুলাই জাতীয় সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়ন নিশ্চিত করা সময়ের দাবি। একই সঙ্গে জনগণের গণতান্ত্রিক অধিকার, মতপ্রকাশের স্বাধীনতা এবং আইনের শাসন প্রতিষ্ঠায় সব গণতান্ত্রিক শক্তিকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

শ্রদ্ধাঞ্জলি কর্মসূচিতে উপস্থিত ছিলেন,মোহজ্জেম হোসেন সাগর সদস্য সচিব আমরা জুলাই যোদ্ধা নারানগঞ্জ জেলা।
দিলশাদ আফরি সিনিয়র যুগ্ন আহবায়ক জেলা কমিটি।
জহির আহমেদ সোহেল যুগ্ন আহবায়ক জেলা কমিটি সহ নেতৃবৃন্দ।