
প্রেস বিজ্ঞপ্তি : অদ্য ৪ঠা আগস্ট আনন্দধামের প্রধান পৃষ্ঠপোষক বাংলাদেশ সেনাবাহিনীর প্রাক্তন প্রধান মরহুম লেফটেন্যান্ট জেনারেল এম হারুন অর রশিদ বীর প্রতিক এর প্রথম মৃত্যু বার্ষিকী উপলক্ষে আনন্দধামের উদ্যোগে মরহুমের রুহের মাগফেরাত কামনা করে এক দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
স্থানীয় রুপসী বাংলা রেস্টুরেন্টে আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আনন্দধামের নির্বাহী চেয়ারম্যান হাসিনা রহমান সিমু। আনন্দধামের অতিরিক্ত চেয়ারম্যান শাহরিয়ার মো: মারুফের সার্বিক তত্ত্বাবধানে দোয়া মাহফিলে মরহুমের কর্মময় জীবনের উপর আলোচনায় ভার্চুয়ালি অংশগ্রহণ করেন, আনন্দধামের চেয়ারম্যান তানভীর হায়দার খান, ভাইস চেয়ারম্যান লোকমান আহমেদ, শ্যামল দত্ত ও মহাসচিব আবদুল কাইয়ুম আল আমিন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আনন্দধামের অতিরিক্ত মহাসচিব ইলিয়াস মামুন, যুগ্ম মহাসচিব মোতালেব সানি, মজিদ মৃধা, খোকন গাজী, পরিচালক বৃন্দের মাঝে সর্বজনাব রতন সাহা, ডা: অমল মন্ডল অমর, প্রানভল্লব সাহা, মজিবুর রহমান প্রমুখ।
আনন্দধামের চেয়ারম্যান তার বক্তব্যে মরহুম জেনারেল হারুনের কথা গভীর শ্রদ্ধা ভড়ে স্মরণ করে বলেন, একজন সেনাপ্রধান হওয়া সত্যেও, তার শত ব্যস্ততার মাঝেও আনন্দধামের প্রধান পৃষ্ঠপোষক হিসাবে যে দায়িত্ব উনি পালন করছেন তা কক্ষনও ভুলার নয়। আনন্দধামের প্রতিটি কর্মতৎপরতা উনি আগ্রহ সহকারে পর্যবেক্ষণ করতেন ও প্রয়োজনীয় পৃষ্ঠপোষকতা করতেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন বাংলাদেশের মহান স্বাধীনতা যুদ্ধে জেনারেল হারুন কৃতি গাথা যুগ থেকে যুগান্তরে মুক্তিকামী মানুষদের আলোর দিশারী হয়ে থাকবে। স্বাধীনতা যুদ্ধে জেনারেল হারুনের অবদান চিরকাল অম্লান হয়ে থাকবে।
আনন্দধামের উদ্যোগে এই দোয়া মাহফিলে মরহুমের রুহের মাগফেরাত ও দেশ জাতির মঙ্গল কামনা করে মোনাজাত পরিচালনা করেন আনন্দধামের ভাইস চেয়ারম্যান লোকমান আহমেদ।
আপনার মতামত লিখুন :