
খবর নারায়ণগঞ্জ.কম:
জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে নারায়ণগঞ্জ জেলা বাস মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়নের উদ্যোগে নারায়ণগঞ্জে জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।
বুধবার (৫ আগস্ট) সকালে জেলা প্রশাসনের আয়োজিত এ কর্মসূচিতে নারায়ণগঞ্জ জেলা বাস মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ শ্রদ্ধা নিবেদন করেন।
এসময় নেতৃবৃন্দ বলেন, জুলাই গণঅভ্যুত্থানে আত্মোৎসর্গকারী শহীদদের আত্মত্যাগ বাংলাদেশের গণতন্ত্র, ন্যায়বিচার, সাম্য ও জনগণের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে অনন্য প্রেরণা হয়ে থাকবে। তাঁদের আত্মত্যাগের চেতনা ধারণ করে বৈষম্যহীন, গণতান্ত্রিক ও জবাবদিহিমূলক রাষ্ট্র প্রতিষ্ঠার আন্দোলন আরও বেগবান করার প্রত্যয় ব্যক্ত করছি।
নেতৃবৃন্দ আরও বলেন, জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণের পাশাপাশি জুলাই গণহত্যার বিচার, আহতদের যথাযথ পুনর্বাসন এবং জুলাই জাতীয় সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়ন নিশ্চিত করা সময়ের দাবি। একই সঙ্গে জনগণের গণতান্ত্রিক অধিকার, মতপ্রকাশের স্বাধীনতা এবং আইনের শাসন প্রতিষ্ঠায় সব গণতান্ত্রিক শক্তিকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
শ্রদ্ধাঞ্জলি কর্মসূচিতে উপস্থিত ছিলেন,সভাপতি মাহাবুব উল্লা তপন, কার্যকরী সভাপতি সাখাওয়াত হোসেন রানা,সাধারণ সম্পাদক রওশন আলী সরকার, আকরাম সিকদার,খোরশেদ,আমিনুল সহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :