তাজা খবরথানার সংবাদরাজনীতিরুপগঞ্জ থানাশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দ

রূপগঞ্জে ইসলামী আন্দোলনের গণঅভ্যুত্থান দিবস পালিত

প্রেস বিজ্ঞপ্তি: নারায়ণগঞ্জের রূপগঞ্জে গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে ইসলামী আন্দোলন বাংলাদেশ রূপগঞ্জ থানার উদ্যোগে সমাবেশ ও গণমিছিল অনুষ্ঠিত হয়েছে।

গতকাল বিকেলে ভুলতা গাউছিয়া বাস স্টেশনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন রূপগঞ্জ থানা ইসলামী আন্দোলনের সভাপতি মুফতী ইমদাদুল্লাহ হাশেমী এবং সঞ্চালনা করেন থানা সেক্রেটারি মুহাম্মাদ মাকসুদুল হাসান।
সমাবেশে প্রধান অতিথি ছিলেন নারায়ণগঞ্জ জেলা ইসলামী আন্দোলনের সেক্রেটারি মুহাম্মাদ জাহাঙ্গীর কবির। তিনি বলেন, জুলাই অভ্যুত্থানে তাজা রক্তের বিনিময়ে আমরা নতুন এক বাংলাদেশ পেয়েছি। এই আন্দোলনে অংশগ্রহণকারীদের ওপর স্বৈরাচারী সরকার গণহত্যা চালিয়েছে, যার এখনো কোনো বিচার হয়নি।
তিনি আরও বলেন, গণহত্যার বিচার অতি দ্রুত এই দেশের মাটিতে করতেই হবে।
সভাপতির বক্তব্যে মুফতী ইমদাদুল্লাহ হাশেমী বলেন, জুলাই আন্দোলনের মাধ্যমে আমরা স্বৈরাচারমুক্ত বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখেছি। কিন্তু বর্তমানে আবারো নতুন স্বৈরাচার মাথাচাড়া দিয়ে উঠার ষড়যন্ত্র চলছে। ইনশাআল্লাহ, যদি তা বাস্তব হয়, আমরা আবারো গণঅভ্যুত্থান ঘটাবো।
সমাবেশ ও গণমিছিলে রূপগঞ্জ থানা ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দ এবং সহযোগী সংগঠনের নেতারাও উপস্থিত ছিলেন।

Related Articles

Back to top button