তাজা খবরথানার সংবাদবন্দর থানাশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দ

একই পরিবারের ৫ জন আহত ॥ ঘটনাস্থল হতে ধারালো অস্ত্র উদ্ধার

বন্দর প্রতিনিধি :
বন্দরে পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষের হামলায় বৃদ্ধাসহ একই পরিবারের ৫ জন আহত হয়েছে।
বৃহস্পতিবার (১০ অক্টোবর) বন্দর দুপুরে থানার মধ্য হাজীপুর এলাকায় এ ঘটনা ঘটে। আহতরা হচ্ছেন – মধ্য হাজীপুর গ্রামের আলমচাঁন মিয়ার ছেলে খোকন (৪০), আবুল বাশার (৫৫), পুত্রবধূ রিনা বেগম (৪০), নাতি সামির (১৮) ও স্ত্রী  নূর বানু (৭০)। আহতদের মধ্যে খোকনকে গুরুতর অবস্থায় নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় আহত খোকন বাদী হয়ে বৃহস্পতিবার দুপুরেই বন্দর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগে উল্লেখ করা হয়, মধ্য হাজীপুর গ্রামের আলমচাঁন মিয়ার ছেলে খোকন দীর্ঘদিন ধরে ঠিকাদারীত্ব করে আসছিল। ঠিকাদারীত্ব নিয়ে পার্শ্ববর্তী পশ্চিম হাজীপুর এলাকার মৃত আবুল কালামের ছেলে ইব্রাহিম,মুজিবুর রহমানের ছেলে জীবন, সামসুল মিয়ার ছেলে শাহ আলম,করিম মিয়ার ছেলে হোসেন, আমিনুল মিয়ার ছেলে শাওন গংয়ের সঙ্গে বাদী খোকন মিয়ার দীর্ঘদিন যাবৎ বিরোধ চলছিল। ঠিকাদারীত্ব বিরোধের জের ধরে উল্লেখিত ইব্রাহিম ও জীবন বাহিনীর লোকজন দেশীয় অস্ত্র শস্ত্রে সজ্জিত হয়ে বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টায় খোকনের বসত ঘরে অতর্কিত হামলা চালায়।
এ সময় হামলাকারীরা খোকনকে একা পেয়ে এলোপাথাড়ি কুপিয়ে রক্তাক্ত জখম করে। তাকে উদ্ধারে তার বড় ভাই আবুল বাশার, ভাবী রিনা বেগম, ভাগিনা সামির ও মা নূর বানু এগিয়ে এলে হামলাকারীরা তাদেরকেও কুপিয়ে ও পিটিয়ে রক্তাক্ত ও নীলাফুলা জখম করে। আহতদের ডাক চিৎকারে আশপাশের লোকজন ছুটে এলে হামলাকারীরা দ্রুত পালিয়ে যায়। পরে আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করে।
পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে বেশ কিছু ধারালো অস্ত্র উদ্ধার করে।

Related Articles

Back to top button