তাজা খবরথানার সংবাদনারায়ানগঞ্জ সদর থানামহানগররাজনীতিশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দ

জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীতে আল-আমীন নগরে রাসেল প্রধানের উদ্যোগে মিলাদ ও দোয়া

খবর নারায়ণগঞ্জ.কম :
বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৩০ মে) বেলা ১২টায় ১৮নং ওয়ার্ডের আল-আমীন নগরে যুবদলের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে ১৮নং ওয়ার্ড যুবদল নেতা রাসেল প্রধানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মহানগর ছাত্রদলের প্রতিষ্ঠাতা সভাপতি মাজহারুল ইসলাম জোসেফ।এসময় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফেরাত ও দেশবাসীর কল্যাণ কামনায় বিশেষ দোয়া পরিচালনা করেন,

দোয়া শেষে অতিথিবৃন্দ উপস্থিত সকলের মাঝে রান্না করা খাবার বিতরণ করেন।
এসময় উপস্থিত ছিলেন, ১৮নং বিএনপির সভাপতি শাহজালাল সরদার, সদর থানা শ্রমিক দলের সভাপতি অলক ইসলাম, ১৮নং ওয়ার্ড শ্রমিক দলের সাবেক সভাপতি টুটুল মিয়া, সমাজসেবক শুক্কুর শেখ সহ প্রমুখ।
এছাড়াও উপস্থিত ছিলেন, মনা বেপারী, রিংকু ভূইয়া, ইমরান হোসেন, ছালু বেপারী, ইয়ার হোসেন, সবুজ হোসেন, মানিক হোসেন, নূরা মিয়া, রুবেল হোসেন সহ অন্যান্য নেতৃবৃন্দ।

Related Articles

Back to top button