তাজা খবরথানার সংবাদফতুল্লা থানাশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দ

নারায়ণগঞ্জে অস্ত্র মামলায় যুবকের ১০ বছরের জেল

খবর নারায়ণগঞ্জ.কম:

অস্ত্র মামলায় নাজমুল হোসেন (৩০) নামে এক যুবককে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে এ মামলার অন্য ধারায় আরও সাত বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। উভয় দণ্ড একই সঙ্গে কার্যকর হবে।

মঙ্গলবার (৩ অক্টোবর) দুপুরে নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক উম্মে সরাবন তহুরার আদালত আসামির উপস্থিতিতে এই রায় ঘোষণা করেন। এই মামলায় অভিযোগ প্রমাণিত না হওয়ায় আল আমিন নামের আরেকজনকে খালাস দেওয়া হয়েছে।

নাজমুল হোসেন শহরের মিশনপাড়া এলাকার সলিমুল্লাহ রোডের বাসিন্দা নাজির হোসেন বাবুলের ছেলে।

উল্লেখ ২০১৪ সালের ২৪ নভেম্বর নারায়ণগঞ্জের মিশনপাড়া এলাকা থেকে নাজমুলকে অস্ত্রসহ গ্রেফতার করা হয়। পরে এ ঘটনায় নারায়ণগঞ্জ সদর মডেল থানায় মামলা করা হয়। সেই মামলার বিচার কাজ শেষে আসামির উপস্থিতিতে আদালত এ রায় ঘোষণা করেছেন।

Related Articles

Back to top button