ভিক্টোরিয়া হাসপাতালে নবজাতকদের জন্য নির্মিত ৪ শয্যা বিশিষ্ট নিবিড় পরিচর্যা ইউনিট( আইসিইউ) উদ্বোধন

খবর নারায়ণগঞ্জ.কম: নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালে নবজাতকদের জন্য নির্মিত ৪ শয্যা বিশিষ্ট নিবিড় পরিচর্যা ইউনিট (আইসিইউ) আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।
বুধবার (৭ই মে) সকালে জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালে ৩য় তলায় জেলা প্রশাসকের প্রতিশ্রুতি অনুযায়ী মাত্র সাত দিনের মধ্যেই এই অত্যাধুনিক আইসিইউ ইউনিটের কাজ সম্পন্ন করে উদ্বোধনের মাধ্যমে কার্যক্রম শুরু করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক বলেন, “নবজাতকের স্বাস্থ্য সুরক্ষা ও চিকিৎসার ক্ষেত্রে এই আইসিইউ ইউনিট একটি যুগান্তকারী পদক্ষেপ। এটি নারায়ণগঞ্জ জেলার স্বাস্থ্য খাতে একটি মাইলফলক হিসেবে বিবেচিত হবে।”
এই ইউনিট চালু হওয়ায় নারায়ণগঞ্জসহ আশেপাশের জেলার নবজাতক রোগীদের আর রাজধানীতে যেতে হবে না। ফলে চিকিৎসা আরও সহজলভ্য ও সাশ্রয়ী হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), নারায়ণগঞ্জের সিভিল সার্জন, হাসপাতালের সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী, গণমাধ্যমকর্মী ও অন্যান্য অতিথিবৃন্দ।

