তাজা খবরথানার সংবাদরাজনীতিশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দসিদ্ধিরগঞ্জ থানা
মিডফোর্ডের হত্যাকাণ্ডে জড়িতদের উপযুক্ত শাস্তি দিতে হবে

খবর নারায়ণগঞ্জ.কম:
ইসলামী আন্দোলন বাংলাদেশ সিদ্ধিরগঞ্জ থানা শাখার উদ্যোগে, ঢাকার মিডফোর্ডে সন্ত্রাসী কর্তৃক হত্যাকাণ্ডের প্রতিবাদে আজ রাত ৯টায় মিছিল অনুষ্ঠিত।
এসময় উপস্থিত ছিলেন, সিদ্ধিরগঞ্জ থানা উত্তরের সভাপতি মুহা. ইসমাইল, সহ-সভাপতি বিল্লাল হোসেন, সেক্রেটারি সাইয়্যেদ রিদওয়ান, অর্থ সম্পাদক জোবায়ের সহ অন্যান্য নেতৃবৃন্দ।
সভাপতি বলেন, আইয়ামে জাহিলিয়াতকে হার মানিয়েছে চাঁদাবাজরা। পুরো বাংলাদেশে যেভাবে সন্ত্রাসী কর্মকান্ড, চাঁদাবাজি ও হত্যাকান্ড চলছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি ও বিচারের দাবি জানাচ্ছি।
