তাজা খবরথানার সংবাদফতুল্লা থানারাজনীতিশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দ

পাগলা শাখার ত্রিবার্ষিক নির্বাচনী তফসিল ঘোষণা করলেন শ্রমিক নেতা পলাশ

খবর নারায়ণগঞ্জ.কম:

শীতের তীব্রতায় ভোটারদের মাঝে নির্বাচনী উত্তাপ ছড়িয়ে দিলেন দেশবরেণ্য শ্রমিক নেতা, জাতীয় শ্রমিকলীগ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও বাংলাদেশ আন্ত: জিলা ট্রাক, কভার্ড ভ্যান, মিনিট্রাক চালক শ্রমিক ইউনিয়ন রেজি নং বি ১৬৬৫ কেন্দ্রীয় কমিটির সভাপতি আলহাজ্ব কাউসার আহমাদ পলাশ।

শুক্রবার ১২ জানুয়ারি দেশবরেণ্য এই শ্রমিক নেতা বৃহত্তর পাগলা শাখার নির্বাচনী তফসিল ঘোষণা করে ভোটার ও চায়ের ষ্টল থেকে শুরু করে সর্বত্রই ছড়িয়ে দেন উত্তরের হিমেল হাওয়ায় মোড়ানো শীতের তীব্রতায় নির্বাচনী উত্তাপ।
নির্বাচন তফসিল ঘোষণা কালে উপস্থিত ছিলেন নির্বাচন কমিটির চেয়ারম্যান মো: সালাউদ্দিন, সদস্য সচিব হাজী মো: মাসুম।
এছাড়াও উপস্থিত ছিলেন নির্বাচন কমিটির সদস্য হাবিল শিকদার, ওয়াহিদ সাদিক, ফারুক আকন, ওয়াসিম আব্দুল্লাহ, মো: সুমন খান, মো: নাছির উদ্দীন, মো: নুরুল ইসলাম প্রমুখ।
নির্বাচনী তফসিল নিম্নরুপ
 ১৮/১/২০২৪ মনোনয়নপত্র ফরম বিতরণ বৃহস্পতিবার সকাল ১০ টা হতে বিকাল ৪ টা পর্যন্ত , ২০/০১/ ২০২৪ মনোনয়নপত্র দাখিল রোজ শনিবার সকাল ১০ টা থেকে ৪ টা পর্যন্ত ,২১/১/২০২৪ মনোনয়নপত্র বাছাই সকাল ১১ টা থেকে বিকাল তিনটা পর্যন্ত ও একই দিনে প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ বিকাল ৪ টায়, ২২/১/২৪ প্রার্থিতা সম্পর্কিত আপিল নিষ্পত্তি ও প্রকাশ সকাল ১১ টা থেকে দুপুর দুইটা পর্যন্ত, একই দিন দুপুর ২ টা থেকে ৪ টা পর্যন্ত মনোনয়ন পত্র প্রত্যাহার,২৩/১ /২০২৪ রোজ মঙ্গলবার চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ, ২৪/১/২০২৪ বুধবার সকাল ১১ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত প্রার্থীদের মধ্যে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে প্রতিক  বন্টন।
নির্বাচনের তারিখ ২৩/২/২৪ রোজ শুক্রবার বিরতিহীন ভাবে সকাল আটটা হতে বিকাল ৪ঃ০০ টা পর্যন্ত।
ফলাফল ঘোষণা, ভোট গ্রহণ শেষ হওয়ার সাথে সাথে গণনা শেষে ফলাফল ঘোষণা করা হবে।

Related Articles

Back to top button