তাজা খবরথানার সংবাদধর্ম ও শিক্ষানারায়ানগঞ্জ সদর থানারাজনীতিশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দ

মানুষের সাথে বসবাস করার কোনো অধিকার তাদের নেই – মাওঃ ফেরদৌস

খবর নারায়ণগঞ্জ. কম: সুইডেনে কোরআন অবমাননার ও শিক্ষা সিলেবাস বাতিল, জাতীয় পাঠ্যসূচিতে ইসলামি শিক্ষা সংকোচনের প্রতিবাদে নারায়ণগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে  উলামা পরিষদ।

শুক্রবার (২৭ জানুয়ারি) জুম্মার পর নারায়ণগঞ্জ মহানগর উলামা পরিষদের ব্যানারে এই বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়।

শহরের ডিআইটি রেল কলোনি কেন্দ্রীয় জামে মসজিদের সামনে সমাবেশ করে সেখান থেকে বিক্ষোভ মিছিল নিয়ে বঙ্গবন্ধু সড়ক প্রদক্ষিণ করে আবার একই জায়গায় গিয়ে শেষ হয়। এরআগে এ কর্মসূচিকে কেন্দ্র করে নারায়ণগঞ্জ শহরের বিভিন্ন মসজিদ থেকে মুসল্লিরা ডিআইটি এলাকায় জড়ো হতে থাকেন।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে ডিআইটি রেল কলোনি কেন্দ্রীয় জামে মসজিদের খতিব ও হেফাজতে ইসলামের নায়েবে আমির আব্দুল আউয়াল বলেন, ইসলামবিরোধী এ শিক্ষাব্যবস্থাকে বাতিল করতে হবে। আমরা এ শিক্ষা ব্যবস্থাকে মানি না। যদি বাতিল না করা হয় তাহলে আলেম সমাজ বসে থাকবে না।

বাংলাদেশ জমিয়তে উলামায়ে ইসলাম নারায়ণগঞ্জ জেলার সাধারণ সম্পাদক ও নারায়ণগঞ্জ মহানগর উলামা পরিষদের সভাপতি মাওলানা ফেরদাউসুর রহমান বলেন, পাগল আগে থাকতো রাস্তায় এখন থাকে এসির তলে। আপনার বংশের পরিচয় আপনার ব্যবহারে। জাফর ইকবাল সাহেবরা মনে করে উনাদের পূর্ব পুরুষেরা বান্দর ছিলেন। বান্দর থাকে তো চিড়িয়াখানায়। আমরা বলবো আপনি কিছু টাকা পয়সা উঠান, বড় একটা খাঁচা বানাইয়া বান্দরের গুষ্ঠি এখানেই দিবো। মানুষের সাথে বসবাস করার কোন অধিকার তাদের নাই। আমরা দাবি জানাই এদের এরেস্ট করে মানুষের সাথে না বান্দরের সাথে দিবেন। এই বান্দরের গুষ্ঠি আমরা রাজ পথে-বাংলায় দেখতে চাই না।

এসময় আরও উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর ওলামা পরিষদের সভাপতি ফেরদাউসুর রহমান, সাধারণ সম্পাদক হারুন অর রশিদ, রহমত উল্লাহ বুখারী, মনোয়ার হোসেন ও কামাল উদ্দিন।

এদিকে বিক্ষোভ মিছিল ও সমাবেশকে কেন্দ্র করে সকাল থেকেই সতর্ক অবস্থানে ছিল নারায়ণগঞ্জ পুলিশ প্রশাসন। সকাল থেকেই ডিআইটি রেল কলোনি কেন্দ্রীয় জামে মসজিদের সামনে সাঁজোয়া যান ও জলকামান প্রস্তুত রাখা হয়। মসজিদের সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।

Related Articles

Back to top button