তাজা খবরথানার সংবাদনারায়ানগঞ্জ সদর থানামহানগররাজনীতিশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দ

নাশকতার প্রস্তুতি, জামায়াতের ১৬ নেতাকর্মী আটক

খবর নারায়ণগঞ্জ.কম: নারায়ণগঞ্জের হাজীগঞ্জ এলাকায় নাশকতার প্রস্তুতির সময় জামায়াতের ১৬ নেতাকর্মীকে আটক পুলিশে সোপর্দ ক‌রে‌ছে ছাত্রলীগ।

আজ বৃহস্পতিবার (১৬ই ন‌ভেম্বর) সকালে তাদের আটক করা হয়।

এ বিষয়ে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক তথ্য বিষয়ক উপ-সম্পাদক তামিম ইসলাম জয় বলেন, ‘নাগিনা জোহা সড়কের হাজীগঞ্জ এলাকায় জামায়াতের নেতাকর্মীরা রাস্তায় টায়ার জ্বালিয়ে নাশকতার প্রস্তুতি নিচ্ছিল। আমরা তাদের ধাওয়া দিলে তারা দৌড়ে পালানোর চেষ্টা করে। এ সময় আমরা ১২ জনকে ধরে পুলিশে সোপর্দ করি। অপরদিকে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ আরও চারজনকে আটক করে।

এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক (অপারেশন) হাবিবুর রহমান জানান, অবরোধের সমর্থনে মিছিলের পর নাশকতার প্রস্তুতি নেওয়ার জামায়াতের ১৬ নেতাকর্মীকে আটক করা হয়েছে।

Related Articles

Back to top button