খেলাধুলাতাজা খবরথানার সংবাদফতুল্লা থানাশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দ

সদর উপজেলায় প্রাথমিক গোল্ডকাপ ফুটবল ফাইনালে বালকে মুসলিমনগর, বালিকায় কুতুবপুর চ্যাম্পিয়ন

খবর নারায়ণগঞ্জ.কম: নারায়ণগঞ্জ সদর উপজেলা প্রশাসনের আয়োজনে ওসমানী পৌর স্টেডিয়ামে আজ অনুষ্ঠিত হলো প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (বালক ও বালিকা) ২০২৬ এর জমজমাট ফাইনাল।

মুসলিমনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় ৫-০ গোলে ডিক্রিরচর সরকারি প্রাথমিক বিদ্যালয়কে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে। শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলে প্রতিপক্ষকে কোণঠাসা করে রাখে মুসলিমনগর।
কুতুবপুর সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয় ও চাষাড়া আদর্শ বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যকার শ্বাসরুদ্ধকর ফাইনাল নির্ধারিত সময়ে গোলশূন্য ড্র থাকে। পরে টাইব্রেকারে ২-১ গোলে জয় পায় কুতুবপুর সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়।
ফাইনাল শেষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার এস এম ফয়েজ উদ্দিন।

এসময় তিনি বলেন, “খেলাধুলাই পারে শিশুদের মাদক ও মোবাইল আসক্তি থেকে দূরে রাখতে। আজকের এই ক্ষুদে ফুটবলাররাই আগামী দিনে জাতীয় দলে খেলবে। প্রাথমিক স্তর থেকেই প্রতিভা অন্বেষণে সরকার বদ্ধপরিকর।”

অনুষ্ঠানে সদর উপজেলার অন্যান্য কর্মকর্তা সহ উপজেলা শিক্ষা অফিসার, বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক, ক্রীড়া শিক্ষক, অভিভাবক ও স্থানীয় ক্রীড়ামোদীরা উপস্থিত ছিলেন। ফাইনাল ঘিরে স্টেডিয়ামে ছিল উৎসবমুখর পরিবেশ।

Related Articles

Back to top button