তাজা খবরথানার সংবাদরাজনীতিশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দসোনারগাঁ থানা
নারায়ণগঞ্জ-৫ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী বাছাই উপলক্ষ্যে মতামত গ্রহণ সম্পন্ন

খবর নারায়ণগঞ্জ.কম:
শুক্রবার বিকাল ৫টায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ-৫ আসনের প্রার্থী বাছাই উপলক্ষে তৃণমূল দায়িত্বশীলদের মতামত গ্রহণ কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ এর কেন্দ্রীয় দফতর সম্পাদক মাও. লোকমান হোসাইন জাফরী।
আরো উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলার সভাপতি মাও. দ্বীন ইসলাম, নগর সভাপতি মুফতি মাসুম বিল্লাহ সহ জেলা ও মহানগর নেতৃবৃন্দ।
প্রধান অতিথি বলেন, দেশে আজ চাঁদাবাজদের দৌরাত্ম সীমাহীন বেড়ে গিয়েছে। তাদের কাছে মানুষের জীবন মূল্যহীন। এই হায়েনাদের দমন করার জন্য আরেকটি জুলাই আন্দোলন হাতছানি দিয়ে ডাকছে।
মুফতি মাসুম বিল্লাহ বলেন, আগামী নির্বাচন পিআর পদ্ধতিতেই হতে হবে। এতে সকল জনগণের ভোট মূল্যায়িত হবে। ভোট পঁচে গিয়েছে বলতে কোন কথা থাকবে না। সুতরাং সকল জনগণের ভোট আমাদের কাছে অত্যন্ত দামী। তাই দেশের জনগণের সমর্থনকে আমরা যথাযথ মূল দিতে এবং সকল দলের অংশগ্রহণে একটি গ্রহণযোগ্য পার্লামেন্ট চাই।
