নারায়ণগঞ্জে অসাম্প্রদায়িক শক্তি কখনও সফল হতে পারেনি ভবিষ্যতেও পারবে না – শামীম ওসমান
খবর নারায়ণগঞ্জ.কম:
নারায়ণগঞ্জে ভগবান শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের আয়োজিত বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়।
বুধবার সকাল ১০ টায় নারায়ণগঞ্জ শহরে ২নং রেলগেইট এলাকা থেকে বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে র্যালি উদ্বোধন করেন নারায়ণগঞ্জ-আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমান। এরপর উৎসবমুখর পরিবেশে র্যালিটি বের হয়ে চাষাঢ়া প্রদক্ষিণ করে শেষ হয়। সনাতন ধর্মাবলম্বীদের বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ র্যালিতে অংশগ্রহণ করেন।
র্যালিপূর্বে প্রধান অতিথির বক্তৃতায় শামীম ওসমান বলেন, নারায়ণগঞ্জে কেউ অসাম্প্রদায়িক কোনো কিছু করার চিন্তা করলে তাদের কাউকে ছাড় দেয়া হবে না, সব ধর্মের মানুষের সমান অধিকারের রয়েছে। তাই ধর্মীয় দৃষ্টিকোণ থেকে সবাইকে সম্মান দিতে হবে। ইসলামের নাম দিয়ে যারা ধর্ম নিয়ে ব্যবসা করে, ইসলাম ধর্ম তাদের সমর্থন করে না। ধর্মীয় সম্প্রীতি রক্ষায় সমাজের সর্বস্তরের মানুষকে নিয়ে সম্মিলিতভাবে অশুভ শক্তির মোকাবেলাসহ সকল ধর্মের মানুষের পাশে থাকার আশ্বাসও দেন সংসদ সদস্য শামীম ওসমান।
তিনি আরো বলেন, এই নারায়ণগঞ্জে এক সাথে কবরস্থান, শ্মশান ও মেননসহ চার ধর্মের সমাধিস্থল পাশাপাশি সহবস্থানে রয়েছে। আমরা বেঁচে থাকতেও যেমন এক সাথে আছি। মৃত্যুর পরেও তেমন এক সাথে থাকবো। নারায়ণগঞ্জে অসাম্প্রদায়িক শক্তি কখনও সফল হতে পারেনি। ভবিষ্যতেও পারবে না। এর নামই হচ্ছে নারায়ণগঞ্জ।
এসময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মাহমুদুল হক, অতিরিক্ত পুলিশ সুপার( অপরাধ) চাই লাউ মারমা, নারায়ণগঞ্জ রাম কৃষ্ণ মিশনের অধ্যক্ষ স্বামী একনাথানন্দজী মহারাজ, মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এড.খোকন সাহা, জেলা পূজা উদযাপন পরিষদের সদস্য ও এফবিসিসিআইএর পরিচালন শ্রী প্রবীর কুমার সাহা, জেলা পূজা উদযাপন পরিষদের সাবেক সাধারণ সম্পাদক শ্রী বাসুদেব চক্রবর্তী, পানাম গ্রুপের ব্যবস্থাপনা পরিচ্লন ও সিআইপি শ্রী অমল পোদ্দার, সাধু নাগমহাশয় আশ্রমের সাধারণ সম্পাদক তারাপদ আচার্য প্রখূক।
এদিকে জন্মাষ্টমী উপলক্ষে জেলার মন্দিরগুলো বর্ণিল সাজে সাজানো হয়েছে। প্রতিটি মন্দিরেই দিনব্যাপী ভক্তিমুলক গান ও কীর্তনের আয়োজন রয়েছে।

