মাসুম ও সাদিয়া আফরিনের বিশাল জয়
খবর নারায়ণগঞ্জ.কম:
নারায়ণগঞ্জ জেলা পরিষদ নির্বাচনে সাধারণ আসন ২ নং ওয়ার্ডে জয়ী হয়েছেন ধামগড়ের সাবেক চেয়ারম্যান মাসুম আহমেদ। সংরক্ষিত সাধারণ আসন থেকে জিতেছেন সাদিয়া আফরিন।
সোমবার (১৭ অক্টোবর ) সকাল ৯টা হতে দুপুর ২টা পর্যন্ত ভোট গ্রহণ শেষে এ ফলাফল ঘোষণা করা হয়।
যাদের মধ্যে লড়াই হয়েছে ২ নম্বর ওয়ার্ড থেকে আমির উল্লাহ রতন ‘হাতি’, রাসেল শিকদার ‘ঘুড়ি’, জাহাঙ্গীর হোসেন ‘তালা’, মোবারক হোসেন ‘ক্রিকেট ব্যাট’, মাছুম আহম্মেদ ‘বৈদ্যুতিক পাখা’, মোস্তফা হোসেন চৌধুরী ‘অটোরিক্সা’ প্রতীক বরাদ্দ পান।
তবে রতন, মোবারক ও মোস্তফা চৌধুরী নির্বাচন থেকে সরে গেলেও নির্বাচনে টিকে ছিলেন তিনজন। তারা হলেন ফতুল্লার আওয়ামী লীগ নেতা ও জেলা পরিষদের সাবেক সদস্য জাহাঙ্গীর হোসেন, ধামগড়ের সাবেক চেয়ারম্যান মাছুম আহম্মেদ, ছাত্রলীগ নেতা রাসেল শিকদার।
অন্যদিকে সংরক্ষিত নারী সদস্যের ১ নম্বর ওয়ার্ডে সাদিয়া আফরিন ‘বই’ প্রতীকে পেয়েছেন ১২৬ভোট। প্রতিদ্বন্দ্বি নাছরিন আক্তার ‘হরিন’ প্রতীকে পেয়েছেন ৪৮ ভোট। মাসুম পেয়েছেন ৯৭ ভোট। তার প্রতিদ্বন্দ্বি সাবেক সদস্য বক্তাবলীর জাহাঙ্গীর আলম পেয়েছেন ৫৮ ভোট। এছাড়া রাসেল শিকদার ও আমিরউল্লাহ রতন পেয়েছেন ২টি করে ভোট। এছাড়া মোবারক হোসেন ও মোস্তফা হোসেন চৌধুরী কোন ভোট পাননি।
নারায়ণগঞ্জ জেলা নির্বাচন অফিসার ও জেলা পরিষদ নির্বাচনের সহকারী রিটার্নিং কর্মকর্তা মতিয়ুর রহমান জানান, ইভিএম’র মাধ্যমে এই ভোট গ্রহণ করা হয়েছে। কোন প্রকার বিশৃঙ্খলা ঘটেনি।
